“Take only memories, leave only footprints” ~ Chief Seattle.

I take this quote very seriously, not only because I want to see new places or I am a full-time YouTube vlogger but I always felt complete & happy whenever I travel. No matter for how many days, which place, or even with whom.

The journey of a camera-shy person to a YouTube vlogger and beyond is definitely one of my most remarkable transitions just because I want to inspire you to travel, share my feelings, and whatever a bit I know.

I mostly do:

1. Travel Vlogs
2. Tour Guide Video.
3. Kolkata City Tour Guide

If you love traveling, come let me take you everywhere I go because we all share a common bond - Travel.

You may check out my travel blog www.riderescaped.com. If you love what I do, just hit the "Subscribe" button and "the Bell".

P.S. I never ever lie to you, Internet generally calls you "Audience" but I prefer "Family" who cares & trusts each other.

Thank You, Have a good day, See You Soon!!!


Rider Escaped

শুভ দীপাবলি এবং দিওয়ালির আন্তরিক শুভেচ্ছা! 🪔✨

প্রদীপের এই উজ্জ্বল আলো সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। এটি শুধু একটি উৎসব নয়, এটি হলো অন্ধকারের ওপর আলোর চিরন্তন বিজয়ের বার্তা।

সকল বন্ধু-বান্ধব ও পরিবারকে জানাই আমার উষ্ণ অভিনন্দন। আপনাদের এই উদযাপন ভরে উঠুক হাসি, মিষ্টিমুখ এবং প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলিতে। আলোর এই উৎসবে সবার জন্য একটু আশার জ্বালান!

#শুভদীপাবলি #দিওয়ালি #দীপাবলি #আলোরউৎসব #HappyDiwali #Diwali2025

8 months ago | [YT] | 106

Rider Escaped

বিজয়া দশমী উপলক্ষে আমার সকল বন্ধু, এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 💖

মা দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। এই বিদায়ের সুরের মধ্যে লুকিয়ে আছে এক নতুন শুরুর বার্তা - শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসার বার্তা।

আসুন, এই দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমাদের মনের ভিতরের সব অন্ধকার আর নেতিবাচকতাকে দূরে সরিয়ে, জীবনে আলো আর ইতিবাচকতা নিয়ে আসব। 🙏

আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি-খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন।

আজকের দিনটা আপনার পরিবারের সাথে আর বন্ধুদের সাথে আনন্দ করে কাটুক।


একটা প্রশ্ন:

এই পুজোয় আপনাদের সবথেকে প্রিয় মুহূর্ত কোনটি ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না! 👇

#BijoyaDashami #DurgaPuja #ShubhoBijoya #RiderEscaped #BengaliFestival

8 months ago | [YT] | 137

Rider Escaped

২০২৫ সালের রাজস্থান সফর শেষ, আর ঘন্টাখানেক পরেই, কাকভোরে শুরু হবে বাড়ি ফেরার গল্প। তবে যেটা না বললেই নয়, রাজস্থানের বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য খুবই সুন্দর, কিন্তু অন্ধকার নামার পর হয়ে সেগুলোই হয়ে ওঠে সুন্দরতম।

দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বিকানের ভ্রমণের গল্প নিয়ে।

#riderescaped #rajasthantour #rajasthan

9 months ago | [YT] | 83

Rider Escaped

আমি এখন বর্তমানে উদয়পুরে, সারাদিন জার্নি আর ভিডিও করে রোজ সকালে আর রাতে মাত্র কয়েক মিনিট করে রাজস্থান সিরিজের ভিডিও এডিট করতে পারছি, ক্লান্ত শরীরে প্রায় প্রতিদিনই ল্যাপটপের সামনেই ঘুমিয়ে পড়ছি তাই পরবর্তী পর্ব অর্থাৎ বিকানের ভ্রমণ আসতে দেরি হচ্ছে। আর সত্যি বলতে, রাজস্থানে খরচ তুলনামূলক বেশি তাই একটা দিন হোটেলে থেকে যে ভিডিও এডিট শেষ করবো সেটাও মুশকিল। চেষ্টা করছি, কোনোভাবে যদি এই সপ্তাহের মধ্যে একটা ভিডিও দিতে পারি নাহলে ২৩ সেপ্টেম্বর তারিখ বাড়ি পৌঁছে ২৫ তারিখ থেকে পরপর ভিডিও দেওয়া শুরু করবো। আশা করি আপনারা একটু অপেক্ষা করবেন।

#riderescaped

9 months ago | [YT] | 173

Rider Escaped

অবশেষে বেরোলাম। মাসখানেক আগে আপনাদের কাছে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, প্রথম, কোন ট্রেক করলে ভালো হয় আর দ্বিতীয়, কোথায় বড় ট্যুর করা যায়। আপনাদের উত্তর ছিল যথাক্রমে ভ্যালী অফ ফ্লাওয়ারস আর স্পিতি ভ্যালী। উত্তর ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দুটোই আপাতত বাতিল হয়েছে। কোথায় গেলে ভালো হবে ভাবতে ভাবতে, শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি আমার অনেকদিনের ইচ্ছেপূরণ করতে, নতুন একটা রাজ্য ঘুরিয়ে দেখানোর জন্য। আশা করি, এই নতুন সিরিজ আপনাদের ভালো লাগবে 🙏

আচ্ছা, কি মনে হচ্ছে এবারের গন্তব্য কোথায়? দেখি, কেউ ঠিক বলতে পারেন কিনা!

9 months ago | [YT] | 193

Rider Escaped

আজ ১৫ই আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে, আসুন আমরা সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। দেশের গৌরব আর অগ্রগতির এই যাত্রায় আমরা যেন সবাই একসঙ্গে থাকি, এই কামনা করি। সকল দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ! 🇮🇳

#indepedenceday #15august #স্বাধীনতাদিবস #riderescaped

10 months ago | [YT] | 106

Rider Escaped

এখন আমি বিহারের একটা সাধারণ হোটেলের তুলতুলে নরম বিছানায়, এসির ঠান্ডা হাওয়ার নীচে শুয়ে ভাবছিলাম, আজকের সারাদিনের কথা। হয়তো অনেক জায়গায় আমি গেছি, কিংবা আগামীতেও যাবো, কিন্তু আজ প্রথমবারের জন্য বুঝলাম জলপ্রপাত কাকে বলে, কি তার গর্জন, শুধু কানে শুনে নয়, চোখে দেখে, নিজের চামড়ায় অনুভব করলাম প্রতিটা জলবিন্দু। চোখ বুঝে গভীর গর্তে ঝাঁপ দেওয়ার তার যে কি আত্মবিশ্বাস, অভাবনীয়।

অবশ্যই কেউ বলতে পারেন, ভারতের নায়াগ্রা চিত্রকূট দেখেছো, কেউ আবার হয়তো জিগেস করে উঠবেন দুধসাগর বা যোগ ফলসের নাম জানো? তাদের সবার উদ্দেশ্যে বলবো, জানি বা দেখেছির থেকেও বড়, অনুভব করেছি কিনা। না, করিনি, ঠিক তাই আজ হয়তো এই তুচ্ছ জলধারা আমার কাছে অতুলনীয়।

#riderescaped #monsoonvibes

10 months ago | [YT] | 101

Rider Escaped

আশা করি আপনারা ভালো আছেন, বেশ অনেকদিন হলো আপনাদের কোনো আপডেট দেওয়া হচ্ছে না, আসলে কিছু অসুবিধার মধ্যে আছি, তাই গত দুসপ্তাহে তিনটে ছোট টুর প্ল্যান থাকলেও ক্যানসেল করতে হয়েছি। শুধু তাই নয়, আপনাদের কাছে মতামত পাওয়ার পর ভ্যালি অফ ফ্লাওয়ারস ও হেমকুন্ড সাহিব ট্রেকেও বেরোনোর কথা ছিল, সেই অনুযায়ী গতকাল রাতে দূন এক্সপ্রেসের টিকিটও করিয়েছিলাম প্রায় ৩০-৩৫ দিন আগে, কিন্তু সেটাও ক্যানসেল করেছি। আপাতত আগামী কয়েকদিন সুযোগ সুবিধা মতো বিহার, ঝাড়খন্ড ও ওড়িশায় কয়েকটা ছোট ট্যুর করবো আর তার সাথে কেরালা ট্যুরের অসমাপ্ত সিরিজের কয়েকটা ভিডিও আপলোড করবো।

তবে হ্যাঁ, যেহেতু হার্ডডিস্কের সমস্যা হয়েছিল আর তারপর রিকোভার করা হয়েছে, সেজন্য অনেক ফাইল ঘেঁটে গেছে তাই যেমন যেমন ভিডিও বের করতে পারবো, এডিট করে আপলোড করবো, হয়তো ডেট আগে পিছে হবে তবে সব আপলোড হয়ে গেলে কেরালা প্লেলিস্টে ভিডিওগুলো পরপর সাজিয়ে দেব। আশা করি, এইটুকু অসুবিধা আপনারা মানিয়ে নেবেন, তবে এটুকু হলফ করে বলতে পারি যারা আগামী দিনে কেরালা যাবেন তাদের ভালো করে আর কম খরচে বেশিরভাগ জায়গা ঘোরানোর দায়িত্ব আমার।

ছবিতে আপনাদের বন্ধু নিজের জীবনের একটা ইচ্ছে পূরণ করছে আর এই ভিডিও দিয়েই আবার শুরু হবে কেরালা ভ্রমণ। তবে হ্যাঁ, এর আগের পর্ব অর্থাৎ কোল্লাম থেকে আলেপ্পি পৌঁছে নেহেরু কাপ বোট রেস দেখার অভিজ্ঞতার ভিডিও সবকটা ফাইল পেলেই চলে আসবে।

সবাই ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।

#riderescaped

10 months ago | [YT] | 101

Rider Escaped

আচ্ছা এবছর পুজোয় আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন? আমার আপাতত প্ল্যান নেই তবে খুব ইচ্ছে শান্ত কোনো পাহাড়ে গিয়ে ৩-৪ দিন ঘুরে বেড়াবো, জানিনা হবে কিনা।

#riderescaped

11 months ago | [YT] | 48

Rider Escaped

৪ঠা জুলাই ২০২৫, আমার জীবনের সবথেকে স্মরণীয় দিন, অবশেষে মহাদেবের ইচ্ছায় দর্শন পেলাম বরফানি বাবা ও পবিত্র অমরনাথ গুহার, এ এক অনন্য অভিজ্ঞতা। নিঃসন্দেহে আমি খুবই ভাগ্যবান যে এই যাত্রা করতে পেরেছি এবং এতো ভালো দর্শন পেয়েছি।

সত্যি বলতে আমার কাছে এই দিনটা একদিকে যেমন সবথেকে আনন্দের তেমনই কষ্টকর। একদিনে বালতাল থেকে হাঁটাপথে বাবার দর্শন করে আবার বালতালে ফেরা প্রায় ২৬ কিলোমিটার যাত্রাপথে অনেকবার দাঁড়িয়েছি, হাঁপিয়েছি, পায়ের ব্যাথা অনুভব করেছি, মাথা যন্ত্রণা, গলা শুকিয়ে যাওয়া, ২ মিনিটের বিশ্রাম নিতে বসে ১৫-২০ মিনিট ঘুমানো আরো অনেক কিছু কিন্তু সত্যিই যখন পবিত্র গুহায় প্রবেশ করলাম সেই মুহূর্ত অদ্ভুত, ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যারা বাবার দর্শন করেছেন বা করবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন।

আগামীতে আপনারা বালতাল দিয়ে যাত্রা করলে কি কি জিনিস মাথায় রাখবেন বা এখন নিয়ম কি আছে সেই নিয়ে একটা ছোট্ট আপডেট ভিডিও আজ অথবা কাল পোস্ট করবো, আশা করি আপনাদের কাজে লাগবে।

বরফানি বাবার কাছে সকলের মঙ্গল কামনা করেছি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।

#riderescaped #barfanibaba #amarnathyatra2025 #amarnath

11 months ago | [YT] | 219