Traveller Sourav

নমস্কার, আমি সৌরভ। এক ভ্রমণ পাগল বাঙালি। সাথে থাকুন, বিশ্ব ভ্রমণ করাবো, কথা দিলাম ❤️


Traveller Sourav

শ্রী কৃষ্ণের স্মৃতি বিজড়িত দ্বারকাতে আমরা ছিলাম সমুদ্রের একদম পাশের Front Sea Facing একটি হোটেলে, ব্যালকনি হোক বা জানলা সব জায়গা থেকেই একদম চোখের সামনে সমুদ্র, শুনে কি মনে হচ্ছে আপনাদের? নিশ্চই ৩-৪ হাজার টাকা ভাড়া হবে? একদম নয়, বলবো কত ভাড়া? শুনলে জাস্ট চমকে উঠবেন, মাত্র ৯০০ টাকা, তাও ৪ বেড রুম এর, মানে ৪ জন থাকতে পারবেন মাত্র ৯০০ টাকা দিয়ে, নিশ্চই জানতে আগ্রহ হচ্ছে কোথায় থাকার কথা বলছি? কি ভাবে বুকিং করতে হবে? সেই তথ্য নিয়ে আসছি কাল, চলুন আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কাল অর্থাৎ শনিবার 4th জুলাই ঠিক রাত ৯টায়

1 day ago | [YT] | 4

Traveller Sourav

জানেন তো, শ্রী কৃষ্ণ মথুরায় কংস বধের পর যাদবদের নিয়ে সমুদ্র থেকে ১২ যোজন জমি উদ্ধার করে দ্বারকা নগরী তৈরি করেছিলেন। এটি হিন্দু ধর্মে মোক্ষপুরী নামে পরিচিত এবং হিন্দু ধর্ম অনুসারে চার ধামের মধ্যে অন্যতম প্রধান ধাম এই দ্বারকা।

কাল অর্থাৎ জুলাই মাসের প্রথম দিনে ঠিক রাত সাড়ে আটটায় আপনাদের আমেদাবাদ থেকে ট্রেনে নিয়ে যাবো শ্রী কৃষ্ণের স্মৃতি বিজড়িত দ্বারকায়। অনেক দিন পর এই চ্যানেলে একটা Exciting Train Vlog আসতে চলেছে, তাহলে ওই কথাই রইলো, দেখা হচ্ছে কাল রাত সাড়ে আটটায়, শুভরাত্রি ❤️

4 days ago | [YT] | 6

Traveller Sourav

আমেদাবাদ থেকে শুরু হবে আমাদের গুজরাট ভ্রমণ, এই ভিডিও তে আপনারা আমেদাবাদের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড পাবেন, কি ভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, বিখ্যাত খাবার দাবার কোথায় গিয়ে খাবেন সবকিছু বলবো আপনাদের, বাঙালি খাবার কোথায় পাবেন আর আমেদাবাদে গিয়ে কোথায় আপনারা সম্পূর্ণ বাঙালি পরিবেশে থাকতে পারবেন সেটাও জানাব। তাহলে দেখা হচ্ছে কাল অর্থাৎ ২৭শে জুন ঠিক রাত ৮টায়, শুভরাত্রি ❤️

1 week ago | [YT] | 8

Traveller Sourav

আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাকে বাজেটে গুজরাট কি ভাবে ভ্রমণ করা যায় সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং বারবার আমায় অনুরোধ ও করেছেন গুজরাট যাওয়ার জন্য, আপনাদের আগ্রহের কারণটা সহজেই অনুমেয়. একদিকে এখানে যেমন রয়েছে চার ধামের এক ধাম দ্বারকা, তার সাথে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম সোমনাথ, এছাড়া সারা ভারতবর্ষে একমাত্র এই গুজরাট এর গির ন্যাশনাল পার্কেই আপনি সিংহ দেখতে পাবেন, যদি একটু কষ্ট করে ভুজ যেতে পারেন, সেখানে আপনাকে স্বাগত জানাবে শ্বেত শুভ্র নুনের মরুভূমি

কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়া এই সব জায়গাগুলি কি ভাবে আপনারা কম খরচে ঘুরে দেখবেন, সস্তায় গাড়ি কোথা থেকে পাবেন, Public Transport অর্থাৎ লোকাল বাস অটো শেয়ার গাড়ি ইত্যাদি কোথায় পাবেন, কোথায় থাকবেন, এখানে কি ভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ৩ বেলা খাওয়া দাওয়া করতে পারবেন, কি ভাবে যাতায়াত করবেন, কোন সময়ে গেলে ভালো ভাবে ঘুরতে পারবেন এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে এই বুধবার অর্থাৎ ২৪শে জুন ঠিক রাত ৮টায় শুরু হচ্ছে আমার বাজেট গুজরাট ট্যুর. এই সিরিজ টি ফলো করলে আপনারা নিজেরাই প্ল্যান করে গুজরাট ঘুরে আসতে পারবেন, আর কোনো কিছু আপনাদের দেখতে হবে না, যারা এই পুজো বা শীতকালে গুজরাট যাবেন বলে প্ল্যান করছেন তাদের জন্য এই সিরিজ তা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে দেখা হচ্ছে পরশু ঠিক রাত ৮টায়, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি ❤️

1 week ago (edited) | [YT] | 5

Traveller Sourav

অনেক তো ঘুরলেন দেশে, একটু স্বাদ বদলের জন্য যাবেন নাকি ভিসা ফ্রি মালয়েশিয়া? মাত্র ৩৫-৪০ হাজারের মধ্যে ঘুরিয়ে দেবো। কি ভাবছেন? এত কম খরচে কি করে সম্ভব? আরে দাদা আমি আছি তো গাইড করার জন্য, কোনো Travel Agency নয়, সম্পূর্ণ নিজেরা প্ল্যান করে আমি আর আমার সহধর্মিণী ৭ দিনের জন্য ঘুরে এসেছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ছবির মত সুন্দর Langkawi Island যেখানে শাহরুখ খান অভিনীত Don সিনেমার shooting হয়েছিল।

কম খরচে মালয়েশিয়া ঘোরার যাবতীয় information নিয়ে এই শনিবার থেকে শুরু হচ্ছে 'মধ্যবিত্ত বাঙালির মালয়েশিয়া ভ্রমণ' সিরিজ। আমাকে যাওয়ার আগে প্রচুর research করতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে জায়গাটির ব্যাপারে, নাহলে এত কম খরচে ঘোরা সম্ভব নয়। আপনাদের এসব কিছুই করতে হবে না। information এ ঠাসা আমার ভিডিও গুলি ফলো করে গেলেই কেল্লা ফতে!!!!!!!

তাহলে, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিন। দেখা হচ্ছে কোলকাতা এয়ারপোর্টে ২১শে জুন শনিবার ঠিক রাত ৮টায়, সবাই খুব ভালো থাকবেন।

1 year ago (edited) | [YT] | 30

Traveller Sourav

https://youtu.be/usZrpqFI_zc

নমস্কার, পাহাড়ে বেড়ানোর কথা উঠলেই প্রথমেই আমাদের মনে পড়ে দার্জিলিং আর গ্যাংটকের কথা। আর সেখানে পৌছতে গেলে আমাদের প্রথমেই যেতে হয় নিউ জলপাইগুড়িতে।

আর এখানেই আপনাকে প্রতারিত করার অপেক্ষায় বসে থাকে কিছু Middle Man, সোজা বাংলায় কিছু দালাল।

এই দালাল চক্রের প্রতারণার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন, কিভাবে মাত্র ১০০ টাকায় দার্জিলিং ১৯০ টাকায় গ্যাংটক পৌঁছবেন, এছাড়াও বাস, Share গাড়ি, Reserved গাড়ি সস্তায় কোথা থেকে পাবেন ভাড়া কত এই সব তথ্য ২ দিন আগে একটি video তে share করেছি, ভিডিওর Link টা এই পোস্টে দিয়ে রাখলাম। আপনারা এখনো ভিডিও টি না দেখে থাকলে এই লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।

2 years ago | [YT] | 12

Traveller Sourav

নতুন সূর্য, নতুন প্রান।
নতুন সুর, নতুন গান।
নতুন উষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।

আপনাদের সবাইকে জানাই Happy New Year ❤️

2 years ago | [YT] | 8

Traveller Sourav

প্রতি বছর এই সময় টা YouTube খুললেই কাশ্মীর সিমলা কেদারনাথ দার্জিলিং সিকিম ইত্যাদি জায়গার ভিডিও চোখে পড়ে।

তাই আমি এবছর ঠিক করলাম একটু স্রোতের বিপরীতে গিয়ে আপনাদের দেখাবো সস্তায় মাত্র ৫ থেকে ৬০০০ টাকা খরচে কিভাবে আপনারা ঘুরে দেখবেন দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন। ৫ থেকে ৬ হাজার ই বলেছি। কি ভাবছেন? নিশ্চয়ই dormitory তে থাকার কথা বলবো? একদমই না। সব জায়গাতেই private room এই থাকবেন।

কাল থেকেই শুরু হচ্ছে আমার দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন সিরিজ। কাল প্রথম পর্বে আপনাদের জন্য থাকছে আমার কোলকাতা থেকে ট্রেনে দিল্লি যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং তার সাথে আপনাদের দেখাবো মাত্র ৫০০ টাকায় ২৪ ঘণ্টা থাকার জন্য দিল্লি স্টেশনের double bed retiring room।

চলুন তাহলে কাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি ❤️

3 years ago | [YT] | 42

Traveller Sourav

জনপ্রতি মাত্র ৩৭০ টাকায় রাঁচির বিখ্যাত জলপ্রপাত গুলি ঘুরে দেখতে চান? কতো গুলো সিঁড়ি ভেঙে আপনাদের পৌঁছতে হবে? স্টেশনের কাছাকাছি হোটেলের রুম কেমন? আমার রাঁচি ভ্রমণের প্রথম পর্বে এই সব বিষয়ে যাবতীয় তথ্য দিয়েছি, নিচে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিও টি এখনো না দেখে থাকলে দেখে নিতে পারেন

https://youtu.be/jfVS_TkhReI

3 years ago | [YT] | 16

Traveller Sourav

ঢাকের তালে কাশের খেলা ,
আনন্দে কাটুক শারদবেলা,
সবাইকে জানাই শুভ মহালয়া ❤️

এবারের দূর্গাপূজো আপনাদের সবার খুব খুব ভালো কাটুক ❤️


আজ রাতে লখনউ নৈনিতাল সিরিজ এর শেষ ভিডিও টি আসছে, তারপরেই শুরু হবে পূজো পরিক্রমা। উত্তর, মধ্য, দক্ষিণ কোলকাতার বাঘা বাঘা পূজো গুলির ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। দেখতে ভুলবেন না যেন 🥰

3 years ago | [YT] | 23