15k Subscribers-5 Videos


BANGLA EXPRESS

আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাই দেশ গড়ার এই কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ক্রীড়া, সাংস্কৃতিক হিসেবে শিশুদের গড়ে তোলার আহবান। মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিবে সরকার। ভাল ফলাফলকারীদের বৃত্তির ব্যবস্থা করা হবে। প্রাথমিক পর্যায়ে সারাদেশে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়া হবে। গাছ-প্রকৃতির পাশাপাশি জীববৈচিত্র্যকেও গুরুত্ব দিতে হবে। স্কুল পর্যায়ে পোষাপ্রাণীর প্রতি শিশুদের আগ্রহী করার পরিকল্পনা নিতে হবে। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা।

5 days ago | [YT] | 0

BANGLA EXPRESS

টানা বৃষ্টি, জলাবদ্ধতা, ভুল প্রশ্নপত্র এবং শিক্ষার্থীদের ক্ষোভ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এইচএসসি পরীক্ষা ঘিরে পরিস্থিতি। রাজধানীর উত্তরা ও সায়েন্স ল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ আট দফা দাবি তুলে ধরে সড়ক অবরোধও করেন

6 days ago | [YT] | 0

BANGLA EXPRESS

টিকটক দুনিয়ার অন্যতম আলোচিত জুটি প্রিন্স মামুন ও মোহনা। যাদের রোমান্স দেখে নেটিজেনরা একসময় মুগ্ধ হতেন, আজ তাদের সংসারই ভাঙনের মুখে! ভালোবাসার সেই ঘর আজ পরিণত হয়েছে আদালত আর আইনি লড়াইয়ের ময়দানে। কিন্তু কী ঘটেছিল তাদের মাঝে?

1 week ago | [YT] | 0

BANGLA EXPRESS

৪৮ ঘণ্টার অপারেশনে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি। #বন্যার_পূর্বাভাস #দেশের_বন্যা_পরিস্থিতি #NewsUpdate #বন্যা #ভারী_বৃষ্টিপাত #প্লাবন

1 week ago | [YT] | 0

BANGLA EXPRESS

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মা, চাকরির আশ্বাস

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে এসে সাক্ষাৎ করেন তিনি। তাদের সাথে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার এই ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এসময়, ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহবায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তিনি আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

1 week ago | [YT] | 0

BANGLA EXPRESS

'কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ” এর অন্যতম সক্রিয় সদস্য গ্রেফতার'

৫ জুলাই ২০২৬ তারিখ ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন মিরপুর-১২, এভিনিউ-৫ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ” এর লিডার আশিক এর অন্যতম সহযোগী মোঃ পারভেজ(২৮)’কে গ্রেফতার করে। এর আগে গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ এবং ইমনসহ ০৪ জন কিশোর গ্যাং সদস্যকে গত ১৭ জুন ২০২৬ তারিখ গ্রেফতার করে র‌্যাব-৪।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্প্রতি সময়ে মিরপুর ও পল্লবী এলাকায় কিছু কিছু কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ভিডিও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ” এর অন্যতম সক্রিয় সদস্য আসামি মোঃ পারভেজ এর বিরুদ্ধে পল্লবী থানার মামলা নং ০৯(১)২৫ মূলে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি করে। এছাড়াও বর্ণিত আসামির বিরুদ্ধে পল্লবী এবং মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সংক্রান্ত ০২টি মামলা রয়েছে। কিছু দিন যাবৎ কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় সদস্যগণ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন এবং উক্ত ঘটনা সমূহে জড়িতদের আইনের আওতায় আনার জন্য ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে কিশোর গ্যাং “ভইরা-দে গ্রুপ” এর অন্যতম সক্রিয় সদস্য মোঃ পারভেজ(২৮)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

2 weeks ago | [YT] | 2

BANGLA EXPRESS

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

2 weeks ago | [YT] | 0

BANGLA EXPRESS

রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে করেছে রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মীর মোঃ মোশারফ খান (৪০)।

রামপুরা থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ০২: ৫৫ ঘটিকায় রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্ট বিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

রামপুরা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

3 weeks ago | [YT] | 0

BANGLA EXPRESS

ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং এর সঙ্গে বৈঠকে তারেক রহমান।

3 weeks ago | [YT] | 1

BANGLA EXPRESS

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর

3 weeks ago | [YT] | 0