অজানাকে জানার অদম্য কৌতুহলের কাছে পরাজিত হয়না এমন মানুষ কমই আছে। আবার কিছু রহস্য আছে যার ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান বা যেগুলোর উত্তর জানা যায়নি আজও, প্রকৃতির বিচিত্র বিস্ময় কিংবা বিজ্ঞানের চোখ ধাঁধানো উৎকর্ষ সবাইকেই হয়তো কম-বেশি রোমাঞ্চিত করে।
হাজারো অমীমাংসিত রহস্য বা বিজ্ঞানের ব্যাখ্যা, অবাক করা সব সত্য আমাদের অনসুন্ধানী চোখ খুঁজে ফিরেছে সেইসব প্রশ্নের উত্তর যা জানার জন্য আপনিও কৌতুহলী হবেন নিশ্চই!

অদ্ভুত ও মজার মজার তথ্য নিয়ে ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনাদের তৃপ্তি দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন !!


Priyo Barta

নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফল...

#election2026 #nationalelection2026 #BNP #JamaateIslami #NCP #islamianolanbangladesh #electionnews

4 months ago | [YT] | 0

Priyo Barta

লিওনেল মেসির সঙ্গে খেলতেই ইন্টার মিয়ামিতে এসেছেন। এবার আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে অবসরের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

সুয়ারেজ এটা মানছেন, কারো ভবিষ্যৎ কারো সঙ্গে যুক্ত নয়। তবে তার ইচ্ছে, মেসির সঙ্গে অবসর নেওয়ার। সুয়ারেজ বলেন, ‘এই মুহূর্তে আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা দুজনই আমাদের সিদ্ধান্ত নেব, যেটা আমাদের জন্য সঠিক হয়। নিজেদের ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।’ উরুগুইয়ান তারকা যোগ করেন, ‘আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আমি চাই মেসির সঙ্গে একসাথে অবসর নিতে, আমরা বছরের পর বছর এই বিষয় নিয়ে কথা বলেছি। এটি সম্ভব হতে পারে। তবে এটি নির্ভর করছে তার (চুক্তি) নবায়ন, আমারটাও। সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’

সুয়ারেজ ও মেসির ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হবে ২০২৫ এমএলএস মৌসুমের শেষে। সূত্রের খবর, ক্লাব ও মেসির মধ্যে চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা এখনও চলমান এবং উভয় পক্ষই মাঠে এবং মাঠের বাইরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী।

ইন্টার মিয়ামি বুধবার টিগ্রেস ইউএএনএল-এর সঙ্গে লিগস কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। হেড কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন যে, মেসি এই ম্যাচ থেকে ছিটকে পড়েননি। যদিও তিনি দলের থেকে আলাদা অনুশীলন করছেন।

মেসির ছোটখাটো মাসল ইনজুরি আছে। শনিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে নামিয়েছিলেন কোচ। তিনি একটি গোল ও একটি অ্যাসিস্টও করেছেন। তবে মাসচেরানো জানিয়েছেন, মেসি ওই ম্যাচে খেলার সময় পুরোপুরি স্বস্তিবোধ করছিলেন না।

10 months ago | [YT] | 0

Priyo Barta

সম্প্রতি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং ইস্যু। এসব প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আলোচিত এই ইস্যুতে এখনই কথা বলতে চান না তামিম ইকবাল। সাবেক অধিনায়ক তামিম মনে করেন, পুরো রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কথা বলা উচিত না। আজ মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জেড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা। ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার।'

'আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।'-যোগ করেন তিনি।

10 months ago | [YT] | 0

Priyo Barta

সিলেটের অন্যতম পর্যটনরকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মাটির নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ এসব পাথর জব্দ করেছে জেলা প্রশাসন। এছাড়াও দিনভর অভিযান চালিয়ে আরও ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। এ নিয়ে গত দুই দিনে প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে। বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা বলেন, শুক্রবার কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর পুনরায় সাদাপাথরে ফেলা হচ্ছে। বুধবার মধ্য রাত থেকে শুরু করে শুক্রবার বিকেল পর্যন্ত সবমিলিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।



এদিকে সাদাপাথর থেকে লুট হওয়া পাথর অভিনব পন্থায় লুকিয়ে রাখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। জব্দ করা পাথরের মধ্যে ৭ ট্রাক পাথর সাদাপাথরে পুনরায় ফেলা হয়েছে। আরও আনুমানিক ৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সেগুলোও সাদাপাথর পর্যটন এলাকায় পুনরায় ফেলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কলাবাড়িতে অভিযান পরিচালনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির বলেন, কলাবাড়ি এলাকায় ক্রাশার মালিকরা মাটির নিচে পাথর মজুত করে রেখেছেন। সেখান থেকে ৭ ট্রাক পাথর সাদা পাথর জিরোপয়েন্টে ফেলা হয়েছে। আরও আনুমানিক ৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা অবস্থায় রয়েছে। শনিবার সেগুলোও সাদাপাথরে ফেলা হবে।

10 months ago | [YT] | 0

Priyo Barta

গত বছর ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করতে পারে বিসিসিআই।

নতুন তালিকায় গ্রেডে অবনতি হতে পারে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বেতনের পরিমাণ কমতে যাচ্ছে তাদের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে এমনটাই বলা হয়েছে।

সর্বশেষ চুক্তিতে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশানের মতো ক্রিকেটারের। নতুন চুক্তিতে জায়গা পেতে পারেন আইয়ার। তার সাম্প্রতিক ফর্ম তাকে চুক্তিতে ফেরাচ্ছে।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি টাকা পান গ্রেড এ প্লাসে থাকা ক্রিকেটারেরা। এর পর রয়েছে গ্রেড এ, বি এবং সি। সর্বশেষ চুক্তিতে গ্রেড এ প্লাসে ছিলেন চার জন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

সাধারণত যে ক্রিকেটাররা তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত খেলেন, তাদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। সে কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড এ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত এবং জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাদের গ্রেড পরিবর্তন হতে পারে।

কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করবেন।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, গ্রেড এ-তে ছিলেন ৬ ক্রিকেটার। বি-তে ছিলেন ৫ জন এবং সি-তে ছিলেন ১৫ জন ক্রিকেটার। তাছাড়া পাঁচ জন পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তারা হলেন আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার বশাক এবং ভি কাভেরাপ্পা।

1 year ago | [YT] | 0

Priyo Barta

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে গতকাল ভাষণ দেন শেখ হাসিনা। বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতেই ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আজ সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা চলছে। ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। এ ঘটনার কিছু খণ্ডচিত্র—

1 year ago | [YT] | 1

Priyo Barta

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন কি ? দলীয় দৃষ্টিভঙ্গির উর্ধ্বে মতামত দিন...

1 year ago | [YT] | 0

Priyo Barta

পারফরমেন্স নিয়ে চরম হতাশাতো আছেই। শেষ দিকে, অর্থ্যাৎ সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৩.৮৮ স্ট্রাইকরেটে ৩৬ বলে ৪১ আর ভারতের সাথে ১২৫.০০ স্ট্রাইকরেটে ৩২ বলে ৪০ রানের ইনিংস দুটি ছাড়া পুরো বিশ্বকাপে তার ব্যাট কথা বলেনি। বাকি ৫ ম্যাচে (৭, ১৪, ১, ৪ ও ৫) শান্তর সংগ্রহ মোটে ৩১।



যা টপ অর্ডার হিসেবে নাজমুল হোসেন শান্তর চরম ব্যথতার দলিল। যেহেতু তিনি অধিনায়ক, ব্যাটিংটাই তার প্রধান কাজ। ব্যাটে দলকে কার্যকর কিছু দিতে না পারার নেতিবাচক প্রভাবটা পড়েছে শান্তর অধিনায়কত্বে। সমালোচনার লাখো তীর তার ওপর নিক্ষিপ্ত হয়েছে।


এদিকে তাকে ২০২৪ সালের পুরো বছরের জন্য অধিনায়ক করা হয়েছে। এ বছর তিনি টেস্ট, ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক।



কিন্তু বিশ্বকাপেই তার অধিনায়ক্ত নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছে। শান্ত কি সত্যিই আর অধিনায়ক থাকবেন? নাকি তাকে সরিয়ে আর কাউকে দায়িত্বে দেয়া হবে? এসব গুঞ্জন চারদিকে।

আজ মিডিয়ার সামনে আসা বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালার ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি তাৎক্ষনিকভাবে ‘হ্যাঁ’, ‘না’ স্পষ্ট করে বলেননি। জালাল বোঝাতে চাইলেন, শান্তকে এ বছরের পুরো সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব দিয়েছে বোর্ড। বোর্ডই সিদ্ধান্ত নেবে, তাকে রাখা হবে কি হবে না।



জালালের ব্যাখ্যা, ‘অধিনায়ক অ্যাপপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন- এটা তো বোর্ডের সিদ্ধান্ত। একজনকে আমরা দিয়েছি। শান্তকে আমরা ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। সুতরাং এখন পর্যন্ত এখানে কোনো চিন্তা-ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আই থিংক সামনে থেকে লিড দিতে পারে। বাট ক্যাপ্টেন এই মুহুর্তে চেঞ্জ হবে কি না বা ভবিষ্যতে হবে কি না এই মুহুর্তে আমি বলতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্ত আসে। আমি এখনও মনে করি যে শান্তকে এই বছর আমরা ম্যান্ডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা।’

2 years ago | [YT] | 6

Priyo Barta

কে জিতবে বিশ্বকাপ?

2 years ago | [YT] | 3