জীবনকে পরিপূর্ণরূপে উদযাপন করতে হলে প্রয়োজন চার ফিটনেস - ফিজিক্যাল বা শারীরিক ফিটনেস, মেন্টাল বা মানসিক ফিটনেস, সোশ্যাল বা সামাজিক ফিটনেস এবং স্পিরিচুয়াল বা আত্মিক ফিটনেস। আর এ চার ফিটনেসের সুসমন্বয়ের জন্যেই টোটাল ফিটনেস।
টোটাল ফিটনেসের এ প্রক্রিয়াতে একাত্ম হওয়ার জন্যে প্রয়োজন সঠিক জীবনাচরণ বা লাইফস্টাইল। Healthy Lifestyle for Total Fitness আপনাকে সে পথই দেখাবে। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক ক্ষেত্রে সফল হওয়ার নানা টিপস নিয়ে আসছেন স্ব স্ব ক্ষেত্রে সফল বিশেষজ্ঞ, বাণীবাহক ও কাউন্সেলরগণ।
পরিপূর্ণ সুখী-সফল হওয়ার জন্যে নিয়মিত দেখুন, সাবস্ক্রাইব করুন। নিজের জীবনকে অর্থপূর্ণ সুখী করার পাশাপাশি আপনি ভরসাস্থল হতে পারবেন আরো লাখো মানুষের....
Healthy Lifestyle & Total Fitness
ইস! যদি আরেকটু লম্বা হতে পারতাম!'
ছোটবেলায়, বিশেষত কৈশোরে অনেকের মনেই এই আফসোস থাকে। 😔
উচ্চতা বাড়া-না বাড়ার পেছনে ৬০-৮০% দায়ী জেনেটিক্স, বাকি ২০-৪০% নির্ভর করে পুষ্টি ও লাইফস্টাইলসহ পারিপার্শ্বিক কিছু বিষয়ের।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো- ১৮ থেকে ২০ বছর বয়স পর্যন্তই থাকে উচ্চতা বৃদ্ধির সুযোগ। এরপর হাড়ের Growth Plate বন্ধ হয়ে যায়, উচ্চতা আর বাড়ে না।
তাই এই বয়সসীমার মধ্যেই সঠিক পুষ্টির পাশাপাশি নিয়মিত যোগাভ্যাস করলে বাড়তি কিছু ইঞ্চি উচ্চতা পাওয়া সম্ভব।
উচ্চতা বৃদ্ধিতে সহায়ক ৩টি যোগাসনঃ
🔸 হস্তপদাসন
🔸 শশাঙ্গাসন
🔸 পশ্চিমোত্তানাসন
📖 প্রতিটি আসনের সঠিক নিয়ম, ধাপ ও বিস্তারিত গাইডলাইন জানতে নিচের লিংকে ক্লিক করুন 👇
article.quantummethod.org.bd/bn/detail/48949152-f1…
📌যেকোনো আসন অনুশীলন শুরুর আগে অভিজ্ঞ ডাক্তার বা যোগা বিশেষজ্ঞের পরামর্শ নিন।⚠️
#QuantumYoga #HealthyLifestyle #উচ্চতাবৃদ্ধি #Yoga #TotalFitness
2 days ago | [YT] | 150
View 4 replies
Healthy Lifestyle & Total Fitness
রাতে ঘুমাতে দেরি হওয়ার প্রধান কারণ কী আপনার? 😴
4 days ago | [YT] | 42
View 0 replies
Healthy Lifestyle & Total Fitness
মেডিটেশনের লিংক :- publication.quantummethod.org.bd/bn/detail/86cf3c5…
ফোন হ্যাং করলে বা স্লো হয়ে গেলে আমরা যেমন সাথে সাথে 'রিসেট' দিই, ঠিক তেমনি আমাদের মনেরও কিন্তু মাঝে মাঝে একটা রিসেট বোতামের প্রয়োজন হয়! 📱
সারাদিনের দুশ্চিন্তা, ক্লান্তি আর মানসিক চাপ জমে যখন মাথাটা ভারী হয়ে থাকে, তখন শুধু কয়েক মিনিটের একটা নীরব বিরতিই পারে ভেতরের সবকিছু আবার নতুন করে গুছিয়ে দিতে।
"ইনস্ট্যান্ট মাইন্ড রিসেট" মেডিটেশনটি আপনাকে দেবে মনের সেই গভীর প্রশান্তি।
চোখ বন্ধ করুন, একটা লম্বা শ্বাস নিন এবং নিজের মনকে মুহূর্তেই করে তুলুন একদম হালকা ও সতেজ। 🍃
🔹তাহলে আর দেরি কেন? এখনই একটু সময় নিন...নিজের যত্ন নিতে আজই এই সহজ মেডিটেশনটি করে দেখুন। 🧘♂️🍃
#মাইন্ডরিসেট #কোয়ান্টামমেথড #মানসিকপ্রশান্তি #সুস্থজীবন #meditation
6 days ago | [YT] | 133
View 2 replies
Healthy Lifestyle & Total Fitness
ছোট্টবেলায় লটকন গাছ থেকে তোকা তোকা লটকন (বুবি/লটকা/হারফাটা) পাড়ার সেই দিনগুলোর কথা কি মনে আছে? আমরা শুধু রসেভরা ফলটাই খেয়েছি, এর পাতাকে তেমন কোনো গুরুত্ব দিই নি। অথচ আধুনিক বিজ্ঞান বলছে, এই লটকন পাতাই হতে পারে আমাদের শরীরের জন্যে পরম আশীর্বাদ।
সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় (Wiley Online Library) দেখা গেছে, লটকন পাতা বা Baccaurea ramiflora কেবল পাতা নয়, এটি ঔষুধি গুণের খনি।
কেন এটি আপনার পরিবারের জন্যে প্রয়োজন?
🔹ডায়াবেটিস নিয়ন্ত্রণ : আপনার মা-বাবা বা প্রিয়জনের সুগার নিয়ে দুশ্চিন্তায় আছেন? লটকন পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে।
🔹 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : এই পাতায় থাকা প্রচুর Antioxidants ও Polyphenols শরীরের ভেতর থেকে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে।
🔹 প্রদাহ ও ব্যথা উপশম : হাড়ের জয়েন্টে ব্যথা বা শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ (Inflammation) কমাতে এর প্রাকৃতিক উপাদানগুলো জাদুর মতো কাজ করে।
🔹 তারুণ্য ধরে রাখতে : কে না চায় তারুণ্য? এটি শরীরের Oxidative Stress কমিয়ে কোষগুলোকে সতেজ রাখে, যা দীর্ঘকাল আপনাকে সুস্থ ও তরুণ থাকতে সাহায্য করবে।
প্রকৃতি আমাদের দু-হাত ভরে দিয়েছে, আমরাই হয়তো চিনতে ভুল করি। কৃত্রিম ওষুধের ভিড়ে চলুন ফিরে যাই- মাটির কাছাকাছি, খুঁজে নিই সুস্থ থাকার সহজ সমাধান।
📌আপনার পরিচিত কেউ কি ডায়াবেটিসে ভুগছেন? তার সাথে এই তথ্যটি শেয়ার করে তাকে সুস্থ থাকার অনুপ্রেরণা দিন।
#lotkonbenefits #naturalhealing #DiabetesCare #healthylivingtips #NatureCures #লটকনপাতা #স্বাস্থ্যকথা #ডায়াবেটিস_সমাধ #স্বাস্থ্যকথা #প্রাকৃতিক_উপায় #স্বাস্থ্যকথা
1 week ago (edited) | [YT] | 140
View 4 replies
Healthy Lifestyle & Total Fitness
সন্তান কথা শুনছে না? ভুলটা বাচ্চার নাকি আপনার? 🤔
সব বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে—সন্তান যেন একজন আদর্শ ও সুসন্তান হয়ে বেড়ে ওঠে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, তারা আমাদের কোনো কথাই শুনতে চায় না, উল্টো জেদ করে।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এর পেছনে আসল ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা কি আসলেই সন্তানের, নাকি আমাদের অজান্তেই আমাদের প্যারেন্টিং কৌশলে কোনো ঘাটতি থেকে যাচ্ছে?
সারাক্ষণ শুধু আদেশ-নির্দেশ না দিয়ে, সন্তানকে কীভাবে সহজে নিজের কথা শোনাবেন এবং তাকে একটি পরিশ্রমী ও মমতাপূর্ণ পরিবেশে গড়ে তুলবেন—তা জানতে এখনই পড়ে নিন এই চমৎকার আর্টিকেলটি। 👇
👉 আর্টিকেল লিংক: article.quantummethod.org.bd/bn/detail/530f0500-e2…
নিজে পড়ুন এবং অন্য বাবা-মায়েদের সাথে শেয়ার করুন, যেন আপনার একটি শেয়ারে অন্য একটি পরিবারও উপকৃত হতে পারে। ❤️
#parentingtips #ChildCareBD #FamilyBonding #HappyParenting #GoodParenting #QuantumMethod
1 week ago (edited) | [YT] | 99
View 2 replies
Healthy Lifestyle & Total Fitness
পেশাজীবনের মহাশত্রু 'জব স্ট্রেস'! কীভাবে একে কুপোকাত করবেন?
আজকের কর্পোরেট বা পেশাজীবনে ‘স্ট্রেস’ যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু জানেন কি? এই জব স্ট্রেস যখন ক্রনিক বা দীর্ঘমেয়াদী রূপ নেয়, তখন তা কেবল আমাদের শরীর ও মনকেই নষ্ট করে না, বরং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। এমনকি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত স্ট্রেসের নেতিবাচক প্রভাব বংশপরম্পরায় সন্তানের মধ্যেও প্রবাহিত হতে পারে!
তাহলে উপায়? এই নীরব ঘাতককে রুখে দিয়ে কীভাবে কর্মক্ষেত্রে নিজেকে ফিট ও সফল রাখবেন? জেনে নিন চমৎকার ৬টি উপায়:
✨ ১. আনন্দ নিয়ে কাজ করুন:
কাজকে অভ্যাসবশত বা বিরক্তি নিয়ে না দেখে, এর পেছনের ভালো লাগাটা খুঁজে বের করুন। বিরক্তি সহজ কাজকেও কঠিন করে তোলে, আর আনন্দ অর্ধেক চাপ এমনিতেই কমিয়ে দেয়।
✨ ২. প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করুন:
কঠিন কোনো দায়িত্ব এলে ভয় পাবেন না। ভাবুন, এটি আপনার সমস্যা সমাধানের দক্ষতা (Problem Solving Skill) প্রমাণ করার একটা দারুণ সুযোগ!
✨ ৩. চাপ নয়, ভাবুন 'চ্যালেঞ্জ':
একটি বিখ্যাত উক্তি আছে— "Stress should be a powerful driving force, not an obstacle." কাজকে নেতিবাচক চাপ না ভেবে ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবে নিন।
✨ ৪. মাইন্ডফুলনেস বা মনোযোগ:
"কী হবে? আমি পারবো তো?"—এমন নেতিবাচক চিন্তা বাদ দিয়ে বর্তমানের কাজে মন স্থির করুন। মনকে শান্ত ও একমুখী রাখলে স্ট্রেস ধারে-কাছেও ঘেঁষতে পারে না।
✨ ৫. সুস্থ জীবনাচার:
শত ব্যস্ততার মাঝেও সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং পজিটিভ মানুষের সঙ্গ বজায় রাখুন। শরীর ঠিক তো মন ঠিক!
✨ ৬. নিয়মিত মেডিটেশন (সবচেয়ে কার্যকরী দাওয়াই):
জব স্ট্রেস যদি হয় ‘বুনো ওল’, তবে মেডিটেশন হলো তার ‘বাঘা তেঁতুল’! নিয়মিত ধ্যান বা মেডিটেশন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক ফিটনেস (Mental Fitness) তৈরি করে। যে মনে মেডিটেশন আছে, সেখানে স্ট্রেসের কোনো জায়গা নেই।
💡 মনে রাখবেন: আপনি স্ট্রেসের কাছে হার মানবেন, নাকি স্ট্রেসকে কুপোকাত করবেন—তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মেন্টাল ফিটনেসের ওপর। আজই নিজের যত্ন নেওয়া শুরু করুন!
💠আপনার কর্মক্ষেত্রে স্ট্রেস ম্যানেজ করার প্রিয় উপায় কোনটি? কমেন্ট করে আমাদের জানান।
#jobstress #mentalhealth #worklifebalance #meditation #MentalFitness #healthylifestyle #TotalFitness #corporatelife #mindfulness
1 week ago | [YT] | 63
View 2 replies
Healthy Lifestyle & Total Fitness
প্রকৃতির 'ব্ল্যাক ডায়মন্ড' কালো জাম! খাবেন যে ১০টি কারণে...
কালো জাম গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ফল, যা শুধু খেতেই ভালো নয়, এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এটি প্রকৃতির এক অমূল্য উপহার, যা বিভিন্ন রোগ প্রতিরোধে এবং সুস্থ জীবন ধারণে সাহায্য করে। নিচে কালো জাম খাওয়ার ১০টি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো:
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কালো জাম ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। জামের বীজ গুঁড়ো করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরও বেশি কার্যকর।
২. হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে: এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাসিয়াম হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
৩. হজমশক্তি বৃদ্ধি: কালো জামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কালো জাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।
৫. রক্তস্বল্পতা দূর করে: কালো জামে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি রক্তস্বল্পতা এবং জন্ডিসের মতো রোগের চিকিৎসায় কার্যকর।
৬. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এটি ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা কমাতেও সহায়ক।
৭. দাঁত ও মাড়ির স্বাস্থ্য: কালো জামের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধ করে।
৮. ক্যান্সার প্রতিরোধ: কালো জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
৯. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ফাইবার সমৃদ্ধ এবং ক্যালোরি কম হওয়ায় কালো জাম ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে।
১০. দৃষ্টিশক্তি উন্নত করে: কালো জামে ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।
এই গ্রীষ্মে প্রকৃতির এই অসাধারণ ফলটি আপনার খাদ্যতালিকায় যোগ করুন এবং এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন।
#কালোজাম #স্বাস্থ্য #উপকারিতা #প্রাকৃতিক #ফল #BlackJamun #HealthBenefits #NaturalFruit #HealthyLiving
2 weeks ago | [YT] | 144
View 4 replies
Healthy Lifestyle & Total Fitness
আপনি কি নিয়মিত ইয়োগা করেন?
2 weeks ago | [YT] | 39
View 0 replies
Healthy Lifestyle & Total Fitness
বার্গার, পিৎজা কিংবা কোল্ড ড্রিংকস—একবার খাওয়া শুরু করলে কেন যেন বারবার খেতেই ইচ্ছে করে, তাই না? কেন এসব খাবার আমাদের মন আর জিভকে এত টানে? এর পেছনে রয়েছে এক ভয়াবহ বৈজ্ঞানিক সত্য!
চিনি স্বাস্থ্যের জন্যে এতটাই ক্ষতিকর যে বিজ্ঞানীরা একে বলছেন 'হোয়াইট পয়জন' বা 'সাদা বিষ'। আর যেকোনো আল্ট্রা-প্রসেসড ফাস্টফুডের অন্যতম প্রধান উপাদানই হলো এই চিনি। এমন কোনো ফাস্টফুড খুঁজে পাওয়া যাবে না যাতে চিনি ব্যবহৃত হয়নি, তা খেতে মিষ্টি স্বাদের হোক কিংবা নোনতা!
কেন এই আসক্তি? 🧠
শত শত গবেষণা রিপোর্টে চিনিকে 'অ্যাডিক্টিভ' বা আসক্তিকর বলে চিহ্নিত করা হয়েছে। অ্যালকোহলের মতোই চিনি মানুষের মস্তিষ্কে আসক্তি তৈরি করে। আর এই কারণেই ফাস্টফুড অনেককে মাদকের মতো টানে; যত বেশি এগুলো খাওয়া হয়, খাওয়ার প্রবণতা ও লোভ ততোই বাড়তে থাকে!
🛑 ফাস্টফুড কোম্পানিগুলোর এই ফাঁদ এবং এর ভয়াবহ সত্যটা আসলে কী—তা বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পূর্ণ দেখুন:-
article.quantummethod.org.bd/bn/detail/571646b8-f5…
সুস্থ থাকতে সচেতন হোন, ফাস্টফুডকে 'না' বলুন। ❌🍔
#fastfoodaddiction #WhitePoison #sugaraddiction #processedfoods #fastfood #healthylifestyle #sugar
2 weeks ago | [YT] | 74
View 0 replies
Healthy Lifestyle & Total Fitness
শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে জীবন সুন্দর হয়। 🌿✨
আর এই সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে সহজ যোগচর্চায়। প্রচলিত কঠিন যোগব্যায়ামের জটিলতা দূর করে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে মিলিয়ে কোয়ান্টাম ইয়োগা আজ যোগচর্চাকে করেছে আরও সহজ, আনন্দদায়ক এবং ফলপ্রসূ। মেদ নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী ব্যাকপেইন থেকে মুক্তি, ক্লান্তি দূর করা কিংবা মনকে শান্ত রাখা—সবকিছুর এক দারুণ সমাধান লুকিয়ে আছে এই সহজ চর্চায়।
আসুন,আজকের এই বিশেষ দিনে নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন— অলসতা, নেতিবাচকতা ও অবৈজ্ঞানিক জীবনধারাকে বিদায় জানিয়ে প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের শরীর ও মনের জন্যে, অর্থাৎ সহজ এই যোগচর্চায় ব্যয় করুন ।
🔹সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা!
মহান স্রষ্টা সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন, সবাইকে দীর্ঘজীবী করুন। ❤️🌿
#InternationalYogaDay #YogaDay2026 #কোয়ান্টামইয়োগা #সুস্থজীবন #YogaForLife #মনছবি #সুস্থদেহশান্তমন #যোগদিবস
3 weeks ago | [YT] | 152
View 0 replies
Load more