INSAF HD MEDIA is one of the biggest Islamic YouTube Channel in Bangladesh. INSAF HD MEDIA channel aims to promote the true essence of Islam and Shari’ah. We believe that the contents we are producing will help millions of people to understand Islam properly InshaAllah. Don’t forget to SUBSCRIBE INSAF HD MEDIA for your favorite Islamic discussions throughout the day.
INSAF HD MEDIA বাংলাদেশের অন্যতম একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। INSAF HD MEDIA চ্যানেলের লক্ষ্য ইসলাম ও শরীয়তের প্রকৃত সারমর্ম প্রচার করা। আমরা বিশ্বাস করি যে আমরা যে বিষয়বস্তু তৈরি করছি তা লক্ষ লক্ষ মানুষকে ইসলামকে সঠিকভাবে বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
আপনার প্রিয় ইসলামিক আলোচনার জন্য INSAF HD MEDIA SUBSCRIBE করতে ভুলবেন না।
#Insaf_hd_media
INSAF HD MEDIA
https://youtu.be/viUCOkjqz1M
2 days ago | [YT] | 2
View 0 replies
INSAF HD MEDIA
ফুটবলের পিছনে টাকা নষ্ট না করে সেটা ক্ষুধার্ত মানুষের পিছনে ব্যয় করা উচিত, শায়েখ এমনই কথা বলেছিলেন। আর এটা শোনার পরে বিশ্বকাপ উ/ন্মাদরা শায়েখকে নিয়ে কটু কথা বলতেছে। শায়খ আহমাদুল্লাহ এর এই জাতির পিছনে যে অবদান তা এই ফুটবল বিশ্বকাপ উন্মাদের সেটার কিঞ্চিৎ অবদানও নেই। বিশেষ করে শাহবাগী আর ওই ধর্মের মানুষরা শায়েখকে নিয়ে কুৎসা রটনা করতেছে, এ সকল মানুষ এই জাতিকে কি দিয়েছে, সমালোচনা করা ছাড়া ?
1 week ago (edited) | [YT] | 45
View 4 replies
INSAF HD MEDIA
যাদের জীবনে শুধুই দুঃখ কষ্ট তারা একবার শুনুন জীবন পালটে যাবে
https://youtu.be/bFFFZlIsC54
1 month ago | [YT] | 2
View 0 replies
INSAF HD MEDIA
যে লক্ষনগুলো আপনার ভিতরে থাকলে বুঝে নিবেন আপনি জাহান্নামি
https://youtu.be/VQBBQ10d4_0
1 month ago (edited) | [YT] | 0
View 0 replies
INSAF HD MEDIA
প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনযোগ দিয়েছি। আজ সকালে জানতে পারলাম, আমার ভিসা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।
ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফরমাল। সেখানে উল্লেখ ছিল—আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন। তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।
বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে, সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি।
তবে অষ্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন।
আমি মনে করি, যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া প্রয়োজন।
গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় এবং বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে চাপ তৈরি হয়।
এদিকে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে এভাবে বাধা দেয়া প্রবল শক্তিশালী ইসরায়েলি লবি মোটেই ভালোভাবে নেয়নি। সে ঘটনারই বিপরীত ক্রিয়া হিসেবে আমার বিরুদ্ধে এই প্রচারণা কি না, তা আমি নিশ্চিত নই।
কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেকোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণেরও আমরা বিরোধিতা করি।
#shaikh_ahmadullah #ahmadullah #as_sunnah_foundation
2 months ago | [YT] | 52
View 0 replies
INSAF HD MEDIA
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে নিজের কথা বললেন ড. মিজানুর রহমান আজহারি
অস্ট্রেলিয়ায় সফরে থাকা ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি তাঁর ভিসা বাতিলের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। একটি অডিও বার্তায় তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়। পাশাপাশি তিনি মানবতা ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে নিজের অবস্থান আবারও তুলে ধরেন।
⸻
কী ঘটেছে?
তিনি জানান, তিনি ২৮ মার্চ অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন এবং কয়েকদিন ধরেই সেখানে আছেন। কিছু জায়গায় বলা হয়েছে, তিনি নাকি সেখানে গিয়ে হিটলারের প্রশংসা করেছেন—এই কারণে তাঁর ভিসা বাতিল হয়েছে।
কিন্তু তিনি স্পষ্ট করে বলেন,
“আমি এখনও কোনো প্রোগ্রামেই বক্তব্য দিইনি।”
প্রথম যে ইভেন্টটি হওয়ার কথা ছিল, সেটি পরে পিছিয়ে দেওয়া হয়। এরপর কারও অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।
⸻
আসল কারণ কী?
ড. আজহারি বলেন, এই সমস্যার মূল কারণ হলো তাঁর অনেক আগের একটি ভিডিওর ছোট (কাটা) অংশ, যা আসল প্রেক্ষাপট ছাড়া ছড়ানো হয়েছে।
তিনি জানান, এই একই ভিডিওর কারণে আগে যুক্তরাজ্যেও তাঁর প্রবেশে সমস্যা হয়েছিল। অস্ট্রেলিয়াও সেই পুরোনো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন।
⸻
ধর্মীয় সম্প্রীতি নিয়ে তাঁর অবস্থান
তিনি জোর দিয়ে বলেন,
কোনো ধর্ম বা জাতির প্রতি তাঁর কোনো বিদ্বেষ নেই।
তার ভাষায়:
“ইহুদি বা খ্রিস্টানদের প্রতি আমাদের কেন বিদ্বেষ থাকবে? মানবতার দিক থেকে তারা আমাদের ভাই।”
তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে তিনি সবসময় কথা বলেছেন এবং ইসলামেও এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
⸻
তিনি কীসের বিরুদ্ধে?
ড. আজহারি বলেন, তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নন—
তিনি শুধু অন্যায়, নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অনেক ইহুদি ও খ্রিস্টানও প্রতিবাদে অংশ নেন। যারা ন্যায়ের পক্ষে থাকে, তারা কখনো শত্রু হতে পারে না।
⸻
ভুল তথ্য নিয়ে সতর্কবার্তা
নিজেকে ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে প্রচারের বিষয়টি তিনি ভুল বলে দাবি করেন। তিনি বলেন,
যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই তিনি কথা বলবেন—সেটি যেই করুক না কেন।
⸻
গণমাধ্যমের প্রতি আহ্বান
শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
ভিসা বাতিল হওয়া একটি প্রশাসনিক বিষয় হতে পারে, কিন্তু এটি বর্তমান কোনো বক্তব্যের কারণে হয়েছে—এভাবে বলা ঠিক নয়।
তিনি সবাইকে অনুরোধ করেন, পুরোনো ঘটনা ও বর্তমান পরিস্থিতি যেন একসাথে মিশিয়ে ভুল বোঝাবুঝি না করা হয়।
3 months ago | [YT] | 156
View 1 reply
INSAF HD MEDIA
আজ মালয়েশিয়ার পুত্রাজায়ায় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুল কিফলি মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হোন হাসানাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ ড. মিজানুর রহমান আজহারি।
সাক্ষাৎকালে হাসানাহ ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা কার্যক্রম এবং মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের নানা উদ্যোগ নিয়ে পারস্পরিক আলোচনা হয়।
পাশাপাশি ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন ও মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে যৌথভাবে বিভিন্ন কল্যাণমূলক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করা হয়।
#mizanur_rahman_azhari
3 months ago | [YT] | 422
View 1 reply
INSAF HD MEDIA
আল্লামা মামুনুল হক (হাফিঃ) ও মুফতি আমির হামজা হুজুর ২ কোরআনের পাখি একসঙ্গে কিছু সময় । ❤❤❤❤❤
#allama_mamunul_haque #mufti_amir_hamza
4 months ago | [YT] | 721
View 3 replies
INSAF HD MEDIA
নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।
যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তাঁরা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।
#mizanur_rahman_azhari
4 months ago | [YT] | 140
View 2 replies
INSAF HD MEDIA
কুষ্টিয়া ৩ আসনে প্রিয় মুফাসসির মুফতী আমির হামজা ভাইয়ের ভূমিধস বিজয়।
#mufti_amir_hamza
4 months ago | [YT] | 144
View 1 reply
Load more