www.fdbnews.com


FDB NEWS

এফডিবি নিউজ (FDB NEWS)-এ নিয়োগ বিজ্ঞপ্তি; সংবাদকর্মী ও এডিটর পদে ক্যারিয়ারের সুযোগ



FDB NEWS · 20 Jul 2026,




 অনলাইন গণমাধ্যম জগতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা নিউজ পোর্টাল এফডিবি নিউজ (FDB NEWS)-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 



দেশ-বিদেশের রিয়েল-টাইম তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিজেদের টিম আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কিছু আকর্ষণীয় পদে যোগ্য, দক্ষ এবং ক্যারিয়ার সচেতন তরুণ-তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।



পদের নামসমূহ:


সংবাদকর্মী / রিপোর্টার (মাঠ পর্যায় এবং ডেস্ক)


নিউজ এডিটর / সাব-এডিটর (সম্পাদনা বিভাগ)


কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিও এডিটর



সাধারণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক/সম্মান পাস

 (সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।


ভাষা দক্ষতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো দখল থাকতে হবে।


অন্যান্য দক্ষতা: কম্পিউটার টাইপিং (বিজয়/অভ্র) এবং দ্রুত সংবাদ লেখার দক্ষতা আবশ্যক। সংবাদকর্মী পদের জন্য স্পষ্ট উচ্চারণ ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর জরুরি।



যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের তাদের আপডেটেড জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের ছবিসহ এফডিবি নিউজ (FDB NEWS)-এর অফিশিয়াল ইমেইল অথবা তাদের কার্যালয়ের ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


প্রধান কার্যালয়:

৫ম তলা, জাহান ভবন, ১৫৯ শান্তিনগর, ঢাকা-১২১৭, বাংলাদেশ।

সম্পাদকীয় কার্যালয়:

দক্ষিণ সন্তাপুর, ১/এ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

যোগাযোগের মাধ্যম:

ফোন: +৮৮০ ১৭১৫ ৫৫০ ৬১৭, +৮৮০ ১৯১০ ০০০ ৫৪৩

ই-মেইল: fdbnewsltd@gmail.com, fdbnewsroom@gmail.com, fdbltd1986@gmail.com

ওয়েবসাইট: www.fdbnews.com

ফেসবুক পেজ: FDB NEWS ONLINE / FDB NEWS

2 days ago | [YT] | 1

FDB NEWS

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবুর নেতৃত্বে....
‘শাহ ফতুল্লা পৌরসভা’ গঠনের দাবিতে সোচ্চার ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুরের সর্বস্তরের জনগণ।

5 days ago | [YT] | 2

FDB NEWS

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ?
#FIFAWorldCup2026 #fdbnews #fdbnewsonline

1 week ago | [YT] | 1

FDB NEWS

দলীয় পদ ভাগিয়ে পূর্ব লামাপাড়া এলাকায় স-মিল দখল ও লুটপাট:
(১ম পর্ব )

ফতুল্লায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও লুটপাটের অভিযোগ ---মামলা হচ্ছে এবং কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করছে ভুক্তিভোগী ।

ফতুল্লা থানা যুবদলের ওই বিতর্কিত নেতার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের ছত্রছায়ায় থাকা ‘হাইব্রিড’ ক্যাডারদের পুনর্বাসন করে তিনি এখন ফতুল্লা জুড়ে এক ভীতিরাজ্য কায়েম করেছেন।
ভাড়াকৃত স-মিলটি (করাতকল) দিনদুপুরে ডাকাতি ও লুটপাটের পর সেখানে যেভাবে দ্রুত গতিতে পাকা দালান তোলা হচ্ছে, তা দেখে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সরেজমিনে অনুসন্ধ্যানে জানা যায়, স-মিলটি দখলের সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার কর্মচারীদের অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ক্যাডার বাহিনী দিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে কয়েক ঘণ্টার মধ্যে করাতকলের মূল্যবান যন্ত্রপাতি, ড্রায়ার এবং স্তূপ করে রাখা লাখ লাখ টাকার কাঠ ট্রাক বোঝাই করে সরিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “এটি কেবল দখল নয়, এটি একটি পরিকল্পিত ডাকাতি। আমার পুঁজি ও জীবিকা এক নিমেষেই শেষ করে দেওয়া হয়েছে। এখন আমরা জীবননাশের হুমকিতে ফেরারি হয়ে বেড়াচ্ছি।

”এদিকে জুলাই আন্দোলনের সময় দুবাইয়ে বিলাসী জীবন কাটানো এই ‘সুসময়ের কোকিল’ নেতার হঠাৎ এমন উগ্র আচরণে চরম বিব্রত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের জেলা পর্যায়ের এক সিনিয়র নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যারা জুলাই বিপ্লবে রাজপথে রক্ত দিয়েছে, তারা আজ অবহেলিত। আর যারা প্রবাসে পালিয়ে ছিল, তারা এসে আওয়ামী লীগের হাইব্রিডদের নিয়ে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি ও জমি দখল করছে।
এই মোনাফেকদের যুবদলে কোনো স্থান নেই। এদের অতি দ্রুত দল থেকে আজীবন বহিষ্কার করা উচিত।”স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, এই ছদ্মবেশী ভূমিদস্যু ও চাঁদাবাজ যুবদল নেতার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক।
একই সাথে অবৈধভাবে দখলকৃত স-মিলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে যৌথ বাহিনীর মাধ্যমে এই ক্যাডার সিন্ডিকেটকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন ফতুল্লাবাসী।

1 month ago (edited) | [YT] | 2