Hi This is Swadesh Tv Channel. We have three more channels `Swadeshnews24' and Swadesh Multimedia, RadioSwadesh.net. our founder Chairman, Rj SaimuR Rahman.
Swadesh Tv is Online Television, its carry Bangladeshi culture, entertainment Live Show, live news, etc.
website: www.swadesh.tv
www.swadeshnews24.com
www.radioswadesh.net
fb page:
www.facebook.com/swadesh.tv
www.facebook.com/swadeshnews24
www.facebook.com/swadeshmultimedia
www.facebook.com/rjsaimur1
FB Profile: www.facebook.com/rjsaimur
WhatsApp- +8801911459072
Swadesh Tv
এসো হে বৈশাখ | বাংলা নববর্ষ ১৪৩৩
🌸 পহেলা বৈশাখ ১৪৩৩ | বাংলা নববর্ষের শুভেচ্ছা।
বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের প্রতীক।
পহেলা বৈশাখের সুন্দর মুহূর্ত, বাংলা মাসের পরিচিতি এবং আমাদের প্রাণের উৎসবের কিছু বিশেষ কথা।
🎉 Pohela Boishakh 1433 | Bangla New Year 1433
🎶 Featuring: Nargis Alamgir
এসো হে বৈশাখ, এসো এসো...
নতুন বছরের নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষ!
ভালো লাগলে Like 👍, Comment 💬 এবং Share 🔄 করতে ভুলবেন না।
Subscribe করে আমাদের সাথেই থাকুন।
#PohelaBoishakh #BanglaNewYear #বাংলানববর্ষ #RJ_Saimur #NargisAlamgir
1 month ago | [YT] | 5
View 0 replies
Swadesh Tv
সম্পত্তির বিবরণ দিলেন আসিফ মাহমুদ
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উপস্থাপন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা থাকাকালে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।
পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ জানান, বর্তমানে বাবার ৫ অ্যাকাউন্টে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। কিন্তু তার ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে।
প্রতি মাসে স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো বাকি রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। সুতরাং তার অ্যাকাউন্টে থাকা টাকা লোন বাবদ বাদ দেওয়া হলে তিনি এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন। মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।
নিজের হিসাব তুলে ধরে তিনি জানান, বর্তমানে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা স্যালারি অ্যাকাউন্টে এসেছে।
তিনি বলেন, ‘আমি সরকারিভাবে ৫টি বিদেশ সফর দিয়েছি। তখনকার টিএ-ডিএর টাকাও আমার স্যালারি অ্যাকাউন্টে এসেছে। এ ছাড়া সরকারি খাতে বিভিন্ন ভাতা অ্যাকাউন্টে এসেছে। আর সরকারে যোগ দেওয়ার আগে স্যালারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। মোট টাকা এসেছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। আর উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এসংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি।
অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, ‘যারা বিগত সময়ে মনোক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছে। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনো এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এসব গুঞ্জন উঠেছে।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটা দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল। তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম।’
2 months ago | [YT] | 3
View 1 reply
Swadesh Tv
ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
সরাইলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাইম কাসেম বলেছেন, ‘আমরা আত্মসমর্পণ করব না।’
সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ। কিন্তু তার দাবি, ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি।
নাইম কাসেম বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে রাজি হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু আমরা বারবার বলেছি, ধৈর্যের সীমা আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পথ হলো তাদের মোকাবিলা করা সর্বোচ্চ ত্যাগের পর্যায়ে, শেষ সীমা পর্যন্ত, এবং আমরা আত্মসমর্পণ করব না।’
সোমবার হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।
এর জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। সেখানে স্থলসেনাও পাঠানো হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
2 months ago | [YT] | 9
View 0 replies
Swadesh Tv
ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল
ইরানের রাজধানী তেহরান জুড়ে নতুন দফা হামলা শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় রাতের দিকে এই হামলার খবর জানানো হয়।
এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলে, ‘আইডিএফ তেহরানজুড়ে ইরানি শাসনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অতিরিক্ত এক দফা হামলা শুরু করেছে।’
বিবৃতিতে নির্দিষ্ট কোনো স্থানের নাম বলা হয়নি। তারা জানিয়েছে, পরে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের সাংবাদিকরা বুধবার রাতে রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এর আগে ইসরাইলি বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী পূর্ব তেহরানের একটি কমপাউন্ডে ‘বিস্তৃত হামলা’ শেষ করেছে। সেখানে কমান্ড সেন্টার ও অভ্যন্তরীণ নিরাপত্তা সদস্যরা অবস্থান করছিল বলে দাবি করা হয়।
এই হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা
2 months ago | [YT] | 18
View 0 replies
Swadesh Tv
পুরো তানোর কাঁদলো—গভীর নলকূপে প’ড়ে যাওয়া সাজিদকে জান্নাতবাসী করুন। আমিন
5 months ago | [YT] | 41
View 2 replies
Swadesh Tv
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ ফিরছেন
5 months ago | [YT] | 3
View 0 replies
Swadesh Tv
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি জীবন-মরণের সাথে পাঞ্জা লড়ছেন। তিনি কি সুস্থ হয়ে ফিরে ইলেকশন করতে পারবে? আপনাদের মতামত জানান
5 months ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি
5 months ago | [YT] | 1
View 1 reply
Swadesh Tv
৪০ রকমের খেজুর কিনুন অনলাইনে একদম স্বল্প দামে। বাংলাদেশের যেকোনো জায়গায় খেজুর নিতে WhatsApp করুন 01911459072
7 months ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
বেগম রোকেয়ার চরিত্রে কি নায়িকা শাবানা অভিনয় করবেন ?
1 year ago | [YT] | 0
View 4 replies
Load more