RNF News is North Bengal’s premier Bengali digital news platform, headquartered in Jalpaiguri. With a strong commitment to journalistic integrity and excellence, we provide comprehensive coverage of local developments from Jalpaiguri, Siliguri, and neighboring districts. Our focus extends to critical state, national, and international events of significance, ensuring our audience remains well-informed.

Our journey began at a time when digital journalism was nascent, and we have consistently adhered to our guiding principle, “Quality over Quantity.”

Our content portfolio encompasses breaking news, daily updates, human interest features, sports coverage, and occasional global insights, appealing to a diverse audience.

For more information, contact us at support@rnfnews.in.


RNF News

১৬ দিনে ওজন কমেছে ৮ কেজির বেশি! পরিস্থিতি উদ্বেগের। 'কিছু হলে দায়ী থাকবে মোদী সরকার!' হুঁশিয়ারি ককরোচ-এর। #SonamWangchuk
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও ওয়াংচুক অনশন চালিয়ে যাওয়ার সংকল্পে অটল।
আন্দোলনের সূত্রপাত ২০ জুন, যখন ‘ককরোচ’ দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে প্রতিবাদ শুরু করে। ওয়াংচুক প্রথম থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দেন। পরে ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি কোনও জবাব না দেয় তবে তিনি অনশনে বসবেন। প্রত্যাশিত উত্তর না-মেলায় ২৮ জুন থেকে শুরু হয় তাঁর অনশন।
‘ককরোচ’ দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স পোস্টে লিখেছেন, “সোনম ওয়াংচুকের অনশনের ১৬তম দিন। আমি সরকারের কাছে অনুরোধ করছি এটাকে অহংকারের লড়াইয়ে পরিণত না-করা হয়। এখানে মানুষের জীবন ঝুঁকির মুখে।” তাঁর মতে, ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়, বরং সেটা ভুল শুধরে নেওয়ার ইচ্ছার প্রকাশ।

8 hours ago | [YT] | 221

RNF News

বাংলাদেশের মাটিতে বিশ্বের সব থেকে উঁচু রামমূর্তি নির্মাণের পরিকল্পনা ছিল। শুরু থেকেই বিরোধ, অবশেষে এই মামলা’য় গ্রেপ্তার করা হল উদ্যোক্তা হরিদাসকে। বিস্তারিত পড়ুন কমেন্টে দেওয়া লিঙ্কে

9 hours ago | [YT] | 605

RNF News

শ্রাবণ মাসের সোমবারগুলিতে সরকারি হেলিকপ্টারের মাধ্যমে পূণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে। এমনই পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী #SuvenduAdhikari

10 hours ago | [YT] | 3,023

RNF News

রাজ্যে কার্যকর হলো গুন্ডাদমন আইন, অশান্তি রুখতে প্রশাসনকে বাড়তি ক্ষমতা #WestBengal

সোমবার থেকে কার্যকর হলো নতুন গুন্ডাদমন আইন। এই আইনের মাধ্যমে প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি ক্ষমতা, যাতে দাঙ্গা, অশান্তি বা সমাজবিরোধী কার্যকলাপ ঘটার আগেই তা রুখে দেওয়া যায়।

আইন অনুযায়ী— দাঙ্গা বা অশান্তির আশঙ্কা থাকলে অভিযুক্তকে আগাম গ্রেপ্তার করতে পারবে পুলিশ।

সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করলে জামিন অযোগ্য ধারায় মামলা হবে এবং অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।

দাগী অপরাধী বা গুন্ডা চিহ্নিত হলে প্রশাসন তাকে এলাকাছাড়া করার ক্ষমতা পাবে।

স্থানীয়দের আতঙ্কিত করে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে বাধা দেওয়াও সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে।

1 day ago | [YT] | 2,413

RNF News

Suvendu Adhikari: 'ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন। আইন মেনে চলবেন। তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।'

মেচেদায় বিজেপির সাংগঠনিক সভার পরে মুখ্যমন্ত্রী জানান, ছাব্বিশের নির্বাচনের আগে মিথ্যা প্রচার করেছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের দেশ থেকে বিতারিত করা হবে, নমাজ পড়তে দেওয়া হবে না বলে বিতর্ক তৈরি করেছিল। কিন্তু বিজেপি কাউকে ধর্মপালনে বাধা দেয়নি। রাজ্যে বকরি ইদ পালিত হয়েছে, অস্ত্র বাড়িতে রেখে মহরমেই রাস্তায় বেরিয়েছিল মুসলিমরা। কাউকে বাধা দেওয়া হয়নি।

1 day ago | [YT] | 5,667

RNF News

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখে চক্ষু চড়কগাছ! অ্যাকাউন্টে নাকি ৭৪০ কোটি টাকা! মুহূর্তে গ্রামে হইচই পড়ে যায়। জটেশ্বরের কড়াইবাড়ি গ্রামের গৃহবধূ শম্পা বর্মণের সঙ্গে ঘটল এমন কাণ্ড। পড়ে জানা গেল আসল ঘটনা। #AnnapurnaBhandar

খবর যায় পুলিশের কাছে। পুলিশ তদন্তের জন্য তাঁকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে যায়। সেখানেই আসল ঘটনা সামনে আসে। জানা গেল, মহিলার অ্যাকাউন্টে আসলে মাত্র ২১৬ টাকা ছিল। কাস্টমার সার্ভিস পয়েন্টের রসিদে যে অঙ্ক দেখানো হয়েছিল, সেটি আসলে একটি ১০ সংখ্যার ফোন নম্বর, যা ভুলভাবে ব্যালেন্স হিসেবে ছাপা হয়েছিল।

2 days ago | [YT] | 1,382

RNF News

বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না।

বিজেপির ভেতরে তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে যে আলোচনা চলছে, তার প্রেক্ষিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন— “নিচুতলায় তৃণমূলীকরণ হবে না।” অর্থাৎ, তৃণমূলের গ্রাসরুট স্তরের নেতা-কর্মীদের বিজেপিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

তিনি ব্যাখ্যা করেছেন, কেন্দ্রীয় স্তরে যেসব প্রাক্তন তৃণমূল সাংসদ বা বড় নেতাদের বিজেপিতে নেওয়া হচ্ছে, তার উদ্দেশ্য আলাদা। কিন্তু এর মানে এই নয় যে তৃণমূলের নিচুতলার কর্মীদের জন্য বিজেপির দরজা খোলা।

2 days ago | [YT] | 1,387

RNF News

ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার-মহব্বত নয়! বারুইপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী। বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক এবং দাদাকে চাকরির নিয়োগ পত্র দিলেন।

এরপর মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা কোনও সাধারণ গণপিটুনি নয়, বরং পরিকল্পিত খুন। তাঁর দাবি—“নাম, পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উসকানিতে খুন। র‍্যাডিকাল, মৌলবাদীরাও থাকতে পারে। অতিবামের ষড়যন্ত্রেও খুন হতে পারেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাদের ছবি দেখা গিয়েছে, সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিঘা, বকখালি থেকে তুলে এনেছে। একটা ৩৫ বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার, মহব্বত নয়।” #SuvenduAdhikari

2 days ago | [YT] | 6,364

RNF News

Suvendu Adhikari: যাঁরা ‘আয়ুষ্মান ভারত’ পাবেন না, তাঁরা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা'র সুবিধে পাবেন। আর এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকা বিমা দেওয়া হবে।” কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে। চলছে ফর্ম ফিলআপ। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই সন্দেহ বা সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান না পেলেও মিলবে সরকারি স্বাস্থ্যবিমা। শুক্রবার মুর্শিদাবাদে জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যাঁরা আয়ুষ্মান পাবেন না, তাঁরা আলাদা প্রকল্পের অধীনে সরকারি স্বাস্থ্যবিমা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকার সুবিধা মিলবে বলেই জানিয়েছেন তিনি।

3 days ago | [YT] | 4,307

RNF News

'যারা চুরি-দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যারা তাৎক্ষণিক বিজেপি, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধই'। সুস্মিতা-সুখেন্দুদের পাশে বসিয়ে একথা জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। অর্থাৎ 'ভালো তৃণমূল' তত্ত্বেই রয়েছেন শমিক ভট্টাচার্য।

4 days ago | [YT] | 2,158