FX Prime Academy is a Forex & Financial Market education channel where traders learn professional trading strategies, Smart Money Concept (SMC), ICT techniques, and XAUUSD Gold analysis.
We provide:
• Forex Trading Tutorials (Beginner to Advanced)
• XAUUSD Gold Analysis & Forecast
• Smart Money Concept (SMC)
• ICT Trading Strategies
• Risk Management & Trading Psychology
• Live Market Analysis & Trading Sessions
• Technical & Fundamental Analysis
🎯 Mission:
To build disciplined and profitable traders with institutional-level market knowledge.
⚠️ Disclaimer:
Educational content only. Trading involves risk.
📩 Contact: [fxprimeacademy.info@gmail.com](mailto:fxprimeacademy.info@gmail.com)
🔔 Subscribe for daily Forex & Gold market insights.
FX Prime Academy
🚀 One-to-One FREE Consultancy for Liquidity Flow Theory (LFT) Course
আপনি যদি Liquidity Flow Theory (LFT) শিখতে আগ্রহী হন, তাহলে কোর্স শুরু হওয়ার আগে সম্পূর্ণ One-to-One FREE Consultancy নেওয়ার সুযোগ পাচ্ছেন।
📅 FX Prime Academy-এর LFT Course শুরু হবে: ১৫ জুলাই
এই ফ্রি কনসালটেন্সিতে জানতে পারবেন: ✅ কোর্সটি কাদের জন্য ✅ কী কী শেখানো হবে ✅ কীভাবে শুরু করবেন ✅ আপনার প্রশ্নের সরাসরি উত্তর
📲 Book Your FREE Session Now
WhatsApp: +8801796471717
1 week ago | [YT] | 3
View 0 replies
FX Prime Academy
Fed Rate Decision এবং Gold (XAUUSD): ফেডের সুদের হার কীভাবে গোল্ডের দাম নির্ধারণ করে?
XAUUSD (Gold) বিশ্বের অন্যতম ট্রেডিং ইনস্ট্রুমেন্ট। প্রতিদিন লক্ষ লক্ষ ট্রেডার গোল্ড পেয়ারে ট্রেড করেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র চার্ট দেখে ট্রেড করেন এবং কিছু বিষয় তাদের অজানাই থেকে যায় যেমন, মার্কেটে বড় মুভের পেছনে মূল চালিকা শক্তি আসলে কি।
একটি বাস্তবতা হলো, গোল্ডের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা নির্ধারণে Federal Reserve (Fed) অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই আর্টিকেলে আমরা আলোচনা করবোঃ
Fed কী?
Fed Interest Rate কী?
Fed-এর সিদ্ধান্ত কীভাবে Gold-কে প্রভাবিত করে?
Dollar Index ও Bond Yield-এর ভূমিকা
Gold-এর ভবিষ্যৎ সম্ভাব্য দিক কীভাবে এনালাইসিস করবেন
একজন ট্রেডারের কী বিষয়গুলো নজরে রাখা উচিত
Federal Reserve (Fed) কী?
Federal Reserve হলো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক। আমরা সবাই জানি প্রতিটি দেশের একটি সেন্ট্রাল ব্যাংক থাকে। উক্ত সেন্ট্রাল ব্যাংক সে দেশের আর্থিক সেকশনে বিশেষ ভূমিকা পালন করে।
যেমন Federal Reserve (Fed) এর প্রধান দায়িত্ব হলোঃ
Inflation নিয়ন্ত্রণ করা
কর্মসংস্থান স্থিতিশীল রাখা
অর্থনীতিকে ভারসাম্যে রাখা
সুদের হার (Interest Rate) নির্ধারণ করা
Fed-এর প্রতিটি সিদ্ধান্ত বিশ্বব্যাপী Forex, Gold, Stock Market এবং Cryptocurrency-এর উপর প্রভাব ফেলে।
Interest Rate কেন এত গুরুত্বপূর্ণ?
Interest Rate হলো ব্যাংকিং ব্যবস্থায় অর্থ ধার নেওয়ার খরচ। যখন Fed Interest Rate পরিবর্তন করে, তখন পুরো মার্কিন অর্থনীতির অর্থ প্রবাহ পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে US Dollar, Bond Market, Gold, Stock Market, Forex Market এর উপরে।
যার ফলে মার্কেট কিন্তু বড়ো ধরনের মুভ দিয়ে থাকে।
Fed Rate এর সাথে Gold এর প্রাইস রাশ/বৃদ্ধির কারন
Fed (Federal Reserve) এবং Gold (XAUUSD)-এর মধ্যে খুবই শক্তিশালী সম্পর্ক রয়েছে। একজন ফরেক্স ট্রেডার হিসেবে আপনার জন্য এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Fed যদি Interest Rate বৃদ্ধি করে তবে তাকে (Hawkish) বলে। এর কারনে USD শক্তিশালী হয়, Bond Yield বৃদ্ধি পায়, Gold-এর উপর চাপ পড়ে এবং স্বাভাবিক নিয়মে Gold এর প্রাইস কমতে শুরু করে।
Fed যদি Interest Rate কমিয়ে দেয় তবে তাকে (Dovish) বলা হয়। এর কারনে USD দুর্বল হয় , Bond Yield কমে যায়, Gold আকর্ষণীয় হয় এবং Gold প্রাইস স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে।
এর কারণ Gold কোনো সুদ দেয় না। তাই সুদের হার বেশি হলে বিনিয়োগকারীরা Gold ছেড়ে সুদ-দেওয়া এসেট এর দিকে ঝুকে পড়েন।
যদি Fed Rate কমে যায় তাহলেঃ
Dollar দুর্বল হতে পারে
Bond Yield কমতে পারে
Gold Holding তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে
বিনিয়োগকারীরা নিরাপদ এসেট হিসেবে Gold কিনতে আগ্রহী হতে পারেন
এ ধরনের পরিস্থিতিতে Gold-এর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
যদি Fed Rate বৃদ্ধি পায় তবেঃ
Dollar শক্তিশালী হয়
Bond Yield বৃদ্ধি পায়
বিনিয়োগকারীরা নিরাপদ সুদ প্রদানকারী এসেটের দিকে ঝুঁকে যায়
Gold Holding-এর সুযোগ ব্যয় (Opportunity Cost) বেড়ে যায়
ফলে Gold-এর চাহিদা কমতে পারে এবং দাম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
Dollar Index (DXY) এবং Gold-এর সম্পর্ক
Gold এবং US Dollar-এর মধ্যে প্রায়ই বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়।
যদি Dollar শক্তিশালী হয় তবে Gold দুর্বল হওয়ার প্রবণতা দেখা দেয়।
অপরদিকে Dollar দুর্বল হলে Gold শক্তিশালী হওয়ার প্রবণতা দেখা দেয়।
তবে এটি সব সময় একইভাবে কাজ করে না। বড় ভূরাজনৈতিক সংকট বা আর্থিক অনিশ্চয়তার সময় Dollar ও Gold উভয়েরই চাহিদা বাড়তে পারে।
Bond Yield কেন Gold-এর জন্য গুরুত্বপূর্ণ?
একটি প্রশ্ন আসা অত্যান্ত স্বাভাবিক যে, “Gold কেনো সুদ প্রদান করে না?” এখানে উত্তর হলো কেন সুদ প্রদান করে না এটা একটি ভিন্ন কারন আছে যা আমরা পরবর্তীতে আলোচনা করবে। গোল্ড সুদ প্রদান না করলেও US Treasury Bond কিন্তু সুদ প্রদান করে।
Bond Yield গোল্ডের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার দুটি কারন হলো, যখন Bond Yield বৃদ্ধি পায় তখনঃ
Gold তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে যায়
অনেক বিনিয়োগকারী Bond-এ স্থানান্তরিত হতে পারেন
Bond Yield কমলে Gold-এর প্রতি আগ্রহ বাড়তে পারে। বিনিয়োগকারিদের সাইকোলজি কিন্তু এটাই বলে।
Inflation এবং Gold-এর সম্পর্ক
Gold-কে দীর্ঘদিন ধরে Inflation Hedge হিসেবে বিবেচনা করা হয়। যদি Inflation বৃদ্ধি পায় তবেঃ
মানুষের ক্রয়ক্ষমতা কমতে পারে
অনেক বিনিয়োগকারী Gold-এর দিকে ঝুঁকতে পারেন
তবে বাস্তবে Fed যদি Inflation মোকাবিলায় দ্রুত সুদের হার বাড়ায়, তাহলে সেই Hawkish নীতির কারণে Gold-এর উপর চাপও তৈরি হতে পারে। তাই Inflation-এর পাশাপাশি Fed-এর প্রতিক্রিয়াও বিশ্লেষণ করা জরুরি।
একজন Gold Trader-এর কোন Economic News দেখা উচিত?
বর্তমান বিশ্বে বিভিন্ন জরিপে দেখা যায় অন্যান্য এসেটে ট্রেডিং যে হার তার তুলনায় গোল্ড ট্রেডিং এর হার অনেক বেশি। সোজা কথায় বিশ্বে বর্তমানে গোল্ড ট্রেডারের সংখ্যা অনেক বেশি। তাই গোল্ড ট্রেড করার জন্য আপনার অনেক বিষয় এনালাইসিস করা জরুরী। আমি কিছু ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা একজন ট্রেডার হিসেবে নিয়মিত পর্যবেক্ষণ করা উচিৎ।
FOMC Meeting
Interest Rate Decision
Fed Chair Press Conference
CPI (Consumer Price Index)
PCE Inflation
Non-Farm Payroll (NFP)
Unemployment Rate
US Dollar Index (DXY)
US Treasury Bond Yield
এই তথ্যগুলো একত্রে বিশ্লেষণ করলে মার্কেটের সম্ভাব্য দিক সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
শুধুমাত্র Fed Analysis করলেই কি Gold Predict করা সম্ভব?
আমার সহজ উত্তর হলো না। কারন Gold একটি বহু-কারণনির্ভর (Multi-Factor) মার্কেট। Fed অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যেমনঃ
Geopolitical Risk
Central Bank Gold Buying
Global Recession
Safe Haven Demand
Liquidity
Institutional Positioning
Technical Structure
সুতরাং সফল ট্রেডিংয়ের জন্য Fundamental Analysis এবং Technical Analysis একসঙ্গে ব্যবহার করা উচিত।
Professional Trading Approach
আমার দেখা অনেক প্রফেশনাল ট্রেডারকে কিছু বিষয় অনুসরন করতে দেখেছি। যেমনঃ
Fed-এর অবস্থান (Hawkish বা Dovish) মূল্যায়ন।
Dollar Index ও Bond Yield পর্যবেক্ষণ।
গুরুত্বপূর্ণ Economic Data বিশ্লেষণ।
Weekly ও Daily Market Structure নির্ধারণ।
H4 বা H1 চার্টে Entry Confirmation নিয়ে ট্রেড করা।
এভাবে ট্রেড করলে শুধুমাত্র চার্ট দেখে সিদ্ধান্ত নেওয়ার তুলনায় অধিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
Gold (XAUUSD)-এর বড় মুভ বুঝতে চাইলে শুধু ক্যান্ডেলস্টিক বা টেকনিক্যাল প্যাটার্ন দেখাই যথেষ্ট নয়। Federal Reserve-এর নীতি, Interest Rate, US Dollar Index, Bond Yield, Inflation এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর একসঙ্গে বিশ্লেষণ করলে মার্কেট সম্পর্কে আরও পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
তবে মনে রাখা জরুরি, কোনো একক ইন্ডিকেটরই ভবিষ্যতের মূল্য নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারে না। Risk Management এবং নিজের ট্রেডিং পরিকল্পনা অনুসরণ করাই দীর্ঘমেয়াদে সফলতার অন্যতম ভিত্তি।
#FederalReserve #XAUUSD #gold #ForexBangladesh #ForexEducation #FXPrimeAcademy #ForexCommunity #learnforex
1 week ago | [YT] | 3
View 1 reply
FX Prime Academy
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আশা করি ১০ বছরের লালিত স্বপ্ন পূরন হবে ইনশাআল্লাহ।
#FXPRIMEACADEMYLTD UK রেজিস্ট্রার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেতে অল্প কিছু ঘন্টা লাগবে আর।
1 week ago | [YT] | 7
View 0 replies
FX Prime Academy
স্ট্রাটেজি শিখেই আমরা মনে করি এবার সফল হতে পারবো। কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কিছু বলে।
আমি অসংখ্য মেন্টর দেখতে পাই যারা শুধুমাত্র স্ট্রাটেজি শিখিয়েই বিনিয়োগ করতে উতসাহ দিয়ে থাকেন। তারা কেন এটা করে সেসব নাই বা বললাম।
আবার কিছু ট্রেডার প্রকৃত জ্ঞান অর্জন বাদ দিয়ে শুধু স্ট্রাটেজি শেখার জন্য চেষ্টা করতে থাকেন৷
বাস্তবতা মেনেই আমাদের চলতে হবে।
ফরেক্স এমন কোন মার্কেট না যেখান থেকে আপনি খুব সহজে শর্টকাট ইউজ করে প্রফিট নিতে পারবেন।
এই মার্কেটে সাকসেস হতে হলে প্রথম ধাপই হলো এডুকেশন গ্রহণ করা। সঠিক এডুকেশন গ্রহণের মাধ্যমে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। প্রচুর প্রাকটিস করতে হবে।
শুধুমাত্র স্ট্রাটেজি শিখে গেম্বলার তৈরি হতে পারে, ট্রেডার তৈরি হওয়া অসম্ভব।
তাই সবাই রিয়েল এবং অথেনটিক এডুকেশন গ্রহণ করুন।
Fx Prime Academy গ্রুপে যুক্ত থাকতে পারেন।
ধন্যবাদ
#forextips #ForexEducation #LearnForex #ForexBangladesh #ForexCommunity
2 weeks ago | [YT] | 0
View 0 replies
FX Prime Academy
ফরেক্স মার্কেটে ট্রেডাররা কেন লস করেন?
আমি বিশেষ কিছু কারন খুজে পেয়েছি যার কারনে একজন ট্রেডার সাধারণত লস করে।
১। সঠিক ট্রেডিং প্লান না করে ট্রেড শুরু করা। যার জন্য একজন ট্রেডার অনেক লুজার হতে পারে৷ ট্রেড করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে ট্রেড করতে হবে৷ অন্যথা লুজার হওয়ার চান্স বেশি।
২। ভয় এবং লোভ একজন ট্রেডারের লসের জন্য অন্যতম কারন। যখন কোন এন্ট্রি লসে যায় আমরা তা ক্লোজ করি না। এখানে মূলত লোভ কাজ করে। আশা জাগে হয়তোবা মার্কেট আবার পজেটিভ হবে৷
আবার যখন প্রফিটে যায় কোন এন্ট্রি তখন আমরা ভয় পেয়ে ক্লোজ করে দেই৷ নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত মার্কেট যাওয়ার আগেই আমরা এক্সিট নেই।
এই সমস্যার কারনে প্রফিট পরিমানে অল্প আসে আর লস তুলনামূলক অনেক বেশি হয়। যেকারনে লসের পরিমান বাড়তেই থাকে।
৩। রিস্ক এবং রিওয়ার্ড বা রিস্ক ম্যানেজমেন্ট না করে ট্রেডিং করলে অনেক বেশি লুজার হওয়ার চান্স থাকে। প্রতিটা এন্ট্রিতে স্টপলস দেওয়া ফরজ।
এই অল্প কিছু সমস্যা তুলে ধরলাম, আশা করি এগুলো ফলো করে আপনি ভালো ফলাফল পাবেন। অমান্য করলে কারো রেজাল্ট ভালো হতে দেখিনি।
#forextips #ForexEducation #ForexCommunity #LearnForex #tradingpsychology #traderpsychology #ForexBangladesh
2 weeks ago | [YT] | 4
View 0 replies
FX Prime Academy
XAUUSD (Gold) 1H
Technical Analysis & Entry Point
আমি অত্যান্ত আশাবাদী যে আমার টার্গেট পয়েন্ট হিট হবে ইনশাআল্লাহ।
#XAUUSD #gold #GoldTrading #xauusdgold
2 weeks ago | [YT] | 3
View 0 replies
FX Prime Academy
ফরেক্স মার্কেটে কেন লুজার ট্রেডারের সংখ্যা বেশি?
বিভিন্ন পরিসংখ্যান থেকে বলা হয় "ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লুজার।"
বাস্তবতা কি আসলেই এটা? সত্যিই কি ৯৫% ট্রেডার লুজার এই মার্কেটে?
আমার উত্তর হলো ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লুজার না। আবার আরো একটা উত্তর হলো হ্যা ফরেক্স মার্কেটে ৯৫% এর ও বেশি ট্রেডার লুজার।
বেপারটা হয়তো আপনাকে কনফিজড করতে পারে তবে মোটেও হাস্যকর নয়।
যদি আপনি ফরেক্স মার্কেটের বিভিন্ন সিস্টেম সম্পর্কে জানেন তবে আপনিও আমার সাথে একমত হবেন।
প্রথমত "95% forex traders lose money" এটা ফরেক্স মার্কেটের অফিসিয়াল কোন রিপোর্ট না।
এটা মূলত রিটেইল ফরেক্স/CFD ট্রেডারদের নিয়ে প্রচলিত একটি অনুমান বা একটি ফেমাস বক্তব্য।
regulatory তথ্য অনুযায়ী সাধারণত 70% - 90% রিটেইল ট্রেডার লস করে, এবং বেশিরভাগ ব্রোকারের প্রকাশিত ডেটায় এই হার প্রায় 74% – 85% এর মধ্যে দেখা যায়।
এখন প্রশ্ন 95% লুজার" সংখ্যাটা কোথা থেকে এলো?
ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা European Securities and Markets Authority CFD ও Forex ব্রোকারদের বাধ্য করেছে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে:
"X% of retail investor accounts lose money when trading CFDs"
যার ফলে বিভিন্ন ব্রোকারের সঠিক ও বাস্তব ডেটা প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত তথ্যগুলোতে সাধারণত দেখা যায়: 70%, 72%, 74%, 77%, 80%, 82% ইত্যাদি শতাংশ রিটেইল অ্যাকাউন্ট লুজার হয়। বিভিন্ন ব্রোকারের গড় প্রায় 76% এর কাছাকাছি।
তাই "95%" সংখ্যাটি আসলে কোনো একক গবেষণা থেকে আসেনি; বরং দীর্ঘমেয়াদে ব্যর্থ হওয়া, অ্যাকাউন্ট উড়িয়ে ফেলা, ট্রেডিং ছেড়ে দেওয়া ইত্যাদি যুক্ত করে অনেক লেখক আনুমানিকভাবে 90%-95% বলেন।
লসের হিসেবটা তাহলে পুরা ফরেক্স ইন্ড্রাস্ট্রি থেকে আসে নাকি শুধুমাত্র রিটেল মার্কেট থেক?
আমাদের আসল ভুল বোঝাবুঝির যায়গা এটাই। ফরেক্স মার্কেটে সাধারণত ট্রেড করে বড়ো বড়ো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, হেজ ফান্ড, মাল্টিন্যাশনাল কোম্পানি, Asset managers, Retail traders
যখন বলা হয় "90%-95% traders lose money", তখন প্রায় সব ক্ষেত্রেই Retail Forex Traders বোঝানো হয়।
এর কারন হলো
ব্যাংকগুলো সবসময় স্পেকুলেশন করে না।
অনেক প্রতিষ্ঠান হেজিং করে।
আমদানি-রপ্তানি কোম্পানি কারেন্সি রিস্ক কমাতে ট্রেড করে।
সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য লাভ করা নয়।
তাই পুরো $7+ ট্রিলিয়ন দৈনিক ফরেক্স মার্কেটের সব অংশগ্রহণকারীকে একসাথে ধরে "95% লুজার" বলা ভুল হবে।
আমি চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিতে।
আপনার মতে আসলেই কি ৯৫% ট্রেডার ফরেক্স মার্কেটে লুজার? কমেন্টস করে জানাতে পারেন।
Visit: fxprimeacademy.com
#Forex #ForexMarket #ForexEducation #learnforex #ForexCommunity #ForexBangladesh #FXPrimeAcademy See less
2 weeks ago | [YT] | 5
View 0 replies
FX Prime Academy
I am building FX Prime Academy as a long-term financial education brand. Our focus is trader development, structured learning, and sustainable growth of trading communities.
“আমার মূল focus হচ্ছে নতুন traders-দের শুধু sign-up করানো না, বরং proper education এবং discipline-based trading mindset তৈরি করা।”
“কারণ আমি বিশ্বাস করি, sustainable trader তৈরি না হলে long-term market growthও stable হয় না।”
3 weeks ago | [YT] | 2
View 0 replies
FX Prime Academy
https://www.youtube.com/watch?v=sZU2K...
3 weeks ago | [YT] | 0
View 0 replies
FX Prime Academy
🚀 July 2026 Live Batch Coming Soon
আপনি কি Forex Trading শিখছেন কিন্তু এখনও Confident Entry, Risk Management বা Consistent Profitability অর্জন করতে পারেননি?
অনেক ট্রেডার বছরের পর বছর:
❌ Indicator পরিবর্তন করে
❌ Signal খুঁজে বেড়ায়
❌ Overtrading করে
❌ Risk Management উপেক্ষা করে
ফলাফল: Account Loss.
FX Prime Academy-তে আমরা Institutional Trading Concepts, Smart Money Concepts (SMC) এবং ICT Methodology-এর মাধ্যমে Market Structure, Liquidity, Order Flow এবং Risk Management বাস্তব উদাহরণের মাধ্যমে শেখাই।
🎯 July 2026 Live Batch শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
এই ব্যাচে থাকছে:
✅ Market Structure & Liquidity
✅ MSS & BOS Analysis
✅ Order Block & Fair Value Gap
✅ ICT Concepts & Trade Execution
✅ Risk Management Framework
✅ Trading Psychology
✅ Live Market Analysis Sessions
✅ Community Support
📌 Batch শুরু হওয়ার আগে আমরা একটি Free Online Orientation Session আয়োজন করবো, যেখানে Forex Trading Roadmap এবং Professional Trading Approach নিয়ে আলোচনা করা হবে।
যারা Orientation Session-এ অংশ নিতে আগ্রহী, তারা কমেন্ট করুন:
"INTERESTED"
অথবা ইনবক্স করুন।
—
FX Prime Academy
Learn. Practice. Trade Smarter.
#FXPrimeAcademy #ForexTrading #ICTTrading #SmartMoneyConcepts #ForexEducation #TradingEducation #SMC #ICT #XAUUSD #TradingPsychology
4 weeks ago | [YT] | 7
View 2 replies
Load more