Hello traveler! Welcome to Travel With Alamgir. I am your host Md. Nuruzzaman Alomgir. I am a young entrepreneur, working online for five years, so many days you have seen me selling live products on the popular Facebook page Punjabi Shop Limited, From now on, I will share regular travel videos and various travel related information. With the flag of Bangladesh in my head, I want to travel to 196 countries of the world and show every part and all unknown discovery through this channel. Stay with us. Subscribe, Like, Comment & Share....
হ্যালো ট্রাভেলার! ট্রাভেল উইথ আলমগীরে স্বাগতম। আমি মোঃ নুরুজ্জামান আলমগীর। আমি একজন তরুণ উদ্যোক্তা, পাঁচ বছর ধরে অনলাইনে কাজ করছি, এত দিন আপনি আমাকে জনপ্রিয় ফেসবুক পেজ পাঞ্জাবি শপ লিমিটেড-এ লাইভ পণ্য বিক্রি করতে দেখেছেন, এখন থেকে আমি নিয়মিত ভ্রমণ ভিডিও এবং ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করব। ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে বিশ্বের ১৯৬ টি দেশে ভ্রমণ করতে চাই এবং সবকিছু আপনাদের দেখাতে চাই, ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ...
Travel With Alomgir
ঈদ পর্যন্ত বসুন্ধরা সিটিতে থাকব, ইনশাআল্লাহ। ঈদ সালামি নিতে চলে আসুন—দেখা হবে, আড্ডা হবে, ইনশাআল্লাহ। আর আমার প্রতিষ্ঠানগুলো ভিজিট করলেই পাচ্ছেন ২০% ডিসকাউন্ট।
📍 SHOWROOM: Panjabi Shop Ltd
Level: 3, Block: D, Shop No: 42
Bashundhara City Shopping Complex
Mobile: 01815001188
📍 SHOWROOM: Fayth Lifestyle
Level: 3, Block: D, Shop No: 42
Bashundhara City Shopping Complex
Mobile: 01306667755
📍 Head Office:
2/ka Hazi Dilgoni Market, Katashur Road, Mohammadpur,
Dhaka-1207 Mobile: 01841128261 ( Whatsapp )
4 months ago | [YT] | 32
View 9 replies
Travel With Alomgir
চায়নার ফ্যাক্টরি খোঁজার হিডেন ট্রিকস নিয়ে একদম প্র্যাক্টিক্যাল একটি ভিডিও! যারা ইমপোর্ট শুরু করতে চান বা ফ্যাক্টরি ফাইন্ডিং নিয়ে সমস্যায় পড়েন - এই ভিডিও আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজ দুপুর ২টা, আপনারা সবাই রেডি তো?
8 months ago | [YT] | 47
View 8 replies
Travel With Alomgir
যারা চীন থেকে ব্যবসা শুরু করতে চান বা ইমপোর্ট নিয়ে আগ্রহী, তাদের জন্য এই ভিডিও হবে অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।
🇨🇳 Canton Fair Special Episode!
এই ভিডিওতে থাকছে —
🧭 Canton Fair থেকে প্রোডাক্ট সোর্সিং প্রক্রিয়া
📦 পিন ও কিট সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা
🏭 এবং এক্সক্লুসিভ ফ্যাক্টরি ভিজিট ট্যুর
📅 কাল দুপুর ২টায় দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে!
#CantonFair #ChinaBusiness #ImportExport #FactoryVisit #BanglaVlog #EntrepreneurJourney
8 months ago | [YT] | 46
View 4 replies
Travel With Alomgir
আজ আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে Canton Fair নিয়ে একটি ইন-ডেপথ বিস্তারিত ভিডিও। সবাই রেডি তো? দুর্দান্ত সব তথ্য থাকছে, মিস কোরো না!
8 months ago | [YT] | 49
View 9 replies
Travel With Alomgir
🇨🇳 চায়না সিরিজের ২য় পর্ব আজ দুপুর ২টায় প্রকাশিত হচ্ছে!
৩২ মিনিটের এই পর্বে দেখানো হবে গুয়াংজুর বাঙালি এলাকা এবং মনোমুগ্ধকর Canton Tower–এর অসাধারণ দৃশ্য 🌆
📅 সময়: আজ দুপুর ২:০০ টা
📍 স্থান: Guangzhou, China
🎥 সিরিজ: China Travel Vlog Series – Episode 2
আপনারা সবাই থাকবেন সাথে, আর জানাবেন কেমন লাগলো আজকের পর্বটি 💚
#TravelWithAlomgir #ChinaVlog #Sanyanli #CantonTower #BangladeshiInChina
8 months ago (edited) | [YT] | 56
View 8 replies
Travel With Alomgir
চায়নায় প্রথমবার ব্যবসায়িক ভ্রমণ? এই ভিডিওটা আপনার জন্যই! স্টেপ নয় স্টেপ গাইডলাইন পাবেন:
https://youtu.be/FDUaB3yP-ek
8 months ago | [YT] | 49
View 4 replies
Travel With Alomgir
অনেকেই জিজ্ঞেস করেন - আমি আসলে কী করি? প্রায় প্রতিনিয়ত এমন কমেন্ট পাই। এটি আমার নিজের প্রতিষ্ঠান। এ ছাড়া মোহাম্মদপুরে আমার একটি পাইকারি শোরুম এবং ই-কমার্স ব্যবসা রয়েছে। এখান থেকেই আমার টুকটাক আয় আসে। কোনো সেভিংস করতে পারি না, ঘুরেফিরে সব খরচ হয়ে যায়। বসুন্ধরা সিটিতে আসলে আমার শোরুমে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল।
আপনাদের ভালোবাসায় “পাঞ্জাবি শপ” এখন আরও কাছাকাছি — দেশের সবচেয়ে জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটিতে!
উদ্বোধন উপলক্ষে চলছে ৩০% পর্যন্ত বিশেষ অফার 🎁
যে পণ্যগুলোতে অফার চলছে:
👘 পাঞ্জাবি 🧥 কটি 👘 জুব্বা 👔 শার্ট 👕 টিশার্ট ও পোলো
📍 ঠিকানা: Shop No: 42, Block-D, Level-3, Bashundhara City
📱 যোগাযোগ: +880 1815-001188
চলুন, স্টাইলে নতুন এক মাত্রা যোগ করতে চলে আসুন পাঞ্জাবি শপ – বসুন্ধরা সিটি শোরুমে!
#PunjabiShop #BashundharaCity #GrandOpening #SpecialOffer #MensFashion #StyleBangladesh #traditionaldress
9 months ago (edited) | [YT] | 37
View 6 replies
Travel With Alomgir
কালকে দুপুরে আফ্রিকার ভিডিও আসবে তাই এই ভিডিওটি না দেখে থাকলে দেখে নিন, এর পর থেকেই আফ্রিকা সিরিজ শুরু।
9 months ago | [YT] | 7
View 0 replies
Travel With Alomgir
উনাকে কে কে চিনেন? 🕌 ট্রানজিট টাইমে দুবাই ভ্রমণ | এই ট্রিকটা জানলে আপনিও ট্রানজিটে ঘুরে দেখতে পারবেন দুবাই!
https://youtu.be/D8Vz0OL5r4Y
9 months ago | [YT] | 45
View 4 replies
Travel With Alomgir
✈️ ফ্রি-ভিসায় জর্ডান ভ্রমণ প্রক্রিয়া (বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য)
বাংলাদেশি পাসপোর্টে জর্ডান ভ্রমণের জন্য বিভিন্ন ধরণের ভিসা প্রক্রিয়া রয়েছে। নিচে সেগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করছি:
✅ ১. উন্নত দেশের ভিসাধারীদের জন্য:
যাদের ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন অঞ্চলের বৈধ ভিসা রয়েছে, তারা খুব সহজেই Jordan e-Visa Portal থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন।
💰 ভিসা ফি: $৫৭
📌 আমাদের গ্রুপের অনেক সদস্য নিজেরাই এইভাবে ভিসা করে জর্ডান ভ্রমণ করেছেন।
✅ ২. মাল্টিপল ভিসাধারীদের জন্য:
যাদের অন্য দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা (যেমন: তুর্কি, মালয়েশিয়া, দুবাই ইত্যাদি) রয়েছে, তারাও একইভাবে Jordan e-Visa Portal থেকে সহজে আবেদন করে ভিসা পেতে পারেন।
📌 আমাদের গ্রুপের আজিজ ভাই এবং মনারুল ভাই এভাবে ভিসা করে ঘুরেছেন।
✅ ৩. GCC রেসিডেন্সি থাকলে:
যাদের GCC রেসিডেন্সি (সৌদি, ইউএই, কাতার, ওমান ইত্যাদি) রয়েছে এবং মেয়াদ কমপক্ষে ৬ মাস, তারাও e-Visa Portals থেকে আবেদন করে ভিসা পেতে পারেন।
📌 আমাদের গ্রুপের আরিফ মুসতাহসান ভাই সৌদি আরব থেকে নিজের গাড়ি নিয়ে বাই রোডে জর্ডান ভ্রমণ করেছেন।
✅ ৪. নরমাল পাসপোর্টে ভিসা (স্পন্সর ভিসা / প্যাকেজ ভিত্তিক):
যাদের উপরোক্ত কোনটাই নেই, তারা জর্ডানের অথরাইজড এজেন্সির মাধ্যমে স্পন্সর ভিসা সহ প্যাকেজ ট্যুরে যেতে পারেন।
📌 আমার নিজ অভিজ্ঞতা অনুযায়ী, আমি Travel Link Jo নামক একটি স্থানীয় ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ নিয়ে ভ্রমণ করেছি। আমার ভিসায় স্পন্সরের নাম লেখা ছিল: "Sponsor from Travel Link Jordan"।
🧳 প্যাকেজ বিস্তারিত (ব্যক্তিগত অভিজ্ঞতা):
আমি ৩ রাত ৪ দিনের একটি প্যাকেজ নিয়েছিলাম। প্যাকেজে যা ছিল:
✅ জর্ডানের ভিসা
✅ ৩/৪-তারকা মানের হোটেল
✅ বুফে খাবার
✅ ওয়াদিরামে ১ রাত মরুভূমিতে ক্যাম্পে থাকা
✅ বারবিকিউ ডিনার ও ডেজার্ট সাফারি
✅ ডেড সি-তে ৪ তারকা হোটেল + প্রাইভেট সুইমিং পুল
✅ ২০২৫ মডেলের প্রাইভেট গাড়ি (৪ দিন)
✅ সকল ট্যুরিস্ট প্লেসের এন্ট্রি ফি
✅ এয়ারপোর্ট পিক ও ড্রপ
✅ সারাদিনের গাইড সাপোর্ট
এই ট্যুরটি ছিল চমৎকার এবং পুরো ভ্রমণজুড়ে কিছুই নিয়ে চিন্তা করতে হয়নি।
💰 কিছু প্রয়োজনীয় তথ্য: এগুলো সব প্যাকেজে থাকে
পেট্রা এন্ট্রি ফি ৯,০০০ টাকা (~৫০ JD)
গাইড ফি৫০ JD প্যাকেজে থাকে ফ্রি
ডেড-সি হোটেল৫০ JD/শাওয়ারের এবং রিলাক্সের জন্য
খাবার বাংলাদেশ থেকে অনেক বেশি দাম
জর্ডানের মানি রেট১ JD ≈ ১৮০ টাকা
উবার/ট্যাক্সি অনেক ব্যায়বহুল
পাবলিক ট্রান্সপোর্ট সব সময় পাওয়া যায় না
🌍 জর্ডানের আকর্ষণীয় স্থানসমূহ:
🏛️ পেট্রা নগরী — পাথরে খোদাই করা একটি শহর, বিশ্বের ৭টি আশ্চর্যের একটি
🏕️ ওয়াদিরাম ডেজার্ট ক্যাম্প — মরুভূমির মাঝখানে পাহাড়ে তাবুতে রাতযাপন
🧂 ডেড-সি — পৃথিবীর সবচেয়ে নিচু এবং লবণাক্ত স্থান, যেখানে পানিতে ভেসে থাকা যায়
🕌 বহু নবী ও সাহাবিদের কবর ও মাজার জিয়ারতের সুযোগ
🇵🇸 জর্ডান থেকে ফিলিস্তিন সীমান্তের দৃষ্টিনন্দন দৃশ্য
📞 এজেন্সির সাথে যোগাযোগের নিয়ম:
এজেন্সির নাম: Travel Link Jo
মালিকের নাম: মিসেস ন্যান্সি
হোয়াটসঅ্যাপ নম্বর: +962798597161
📌 উনাকে আমার নাম বলার দরকার নেই, বলবেন আপনি অনলাইনে নাম্বার পেয়েছেন। নাহলে অনেকেই মনে করবে আমি কমিশন পাব, তাই সতর্ক করে দিলাম
📌 উনি খুব স্ট্রেইটফরওয়ার্ড, দামাদামি না করাই ভালো – এক টাকাও ছাড় দেন না।
💼 প্যাকেজ বুকিং প্রসেস:
কত দিনের প্যাকেজ চান তা WhatsApp-এ জানাবেন
উনি পিডিএফ আকারে বিস্তারিত প্যাকেজ পাঠাবেন
যদি আপনি রাজি থাকেন তাহলে পাসপোর্ট স্ক্যান কপি পাঠাবেন
১০–১৫ কর্মদিবসে ভিসা প্রস্তুত হবে
পেমেন্ট জর্ডানে পৌঁছানোর পর করতে পারবেন
মিনিমাম ২ জন থাকতে হবে। ৭ জন হলে ডিসকাউন্ট পাবেন (প্রায় $১০০–১৫০ কম
⚠️ গুরুত্বপূর্ণ অনুরোধ:
যাদের দরকার নেই, তারা দয়া করে এজেন্সিকে মেসেজ দিয়ে সময় নষ্ট করবেন না
যাদের প্রয়োজন তারা নির্দ্বিধায় যোগাযোগ করুন
যারা ব্যবসায়িকভাবে কাজ করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন -তবে দয়া করে বেশি লাভ করবেন না
যাদের আরও প্রশ্ন আছে, কমেন্টে জানান।
এই অভিজ্ঞতা থেকে কাউকে যদি উপকার হয়, সেটাই আমার সার্থকতা। লিখাটি শেয়ার করেদিন তাহলে অনেক মানুষ উপকৃত হবেন।
9 months ago | [YT] | 23
View 13 replies
Load more