Welcome to BD Jahangir Vlog! Here I share my experiences as a Bangladeshi living in Kuwait. From daily life, job tips, to real interviews with expats. Subscribe for honest stories and helpful guides about life in Kuwait.


BD Jahangir Vlog চ্যানেলে আপনাকে স্বাগতম!
এটি একটি Kuwait Bangla vlog ও interview ভিত্তিক YouTube চ্যানেল, যেখানে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বাস্তব জীবন, কাজের অভিজ্ঞতা, বেতন, ভিসা, খরচ ও সুখ-দুঃখ নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়।

🎤 আমাদের চ্যানেলের মূল আকর্ষণ হলো—
কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশার মানুষের সাথে সরাসরি সাক্ষাৎকার (Kuwait Bangla Interview) যেখানে তারা নিজের মুখে তুলে ধরেন কুয়েত প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও গুরুত্বপূর্ণ তথ্য।

📹 এই চ্যানেলে আপনি যা যা পাবেন:

✅ Kuwait probashi life (কুয়েত প্রবাস জীবন)
✅ Kuwait job & salary information
✅ Kuwait visa ও আইন কানুন
✅ Bangladeshi interview in Kuwait
✅ Kuwait Bangla vlog ও দৈনন্দিন জীবন
✅ নতুন প্রবাসীদের জন্য উপকারী পরামর্শ

ধন্যবাদ 💙
— BD Jahangir Vlog


BD Jahangir Vlog

১০ বছরের কুয়েত লাইফে আজকের দিনের মত কষ্ট আর কখনো হয়নি , শুধু আমার না হাজার হাজার মানুষ খুবি কষ্টের মধ্যে আছে , হঠাৎ করে যে এমন হয়ে যাবে যা কল্পনার বাহিরে ছিলো , কুয়েত জীলিব এলাকায় বসবাস কারী প্রবাসীদের জন্য কালো রাত আজকে ,, হয়তো সাময়িক সমস্যা , আল্লাহ সব কিছু ঠিক করে দিবে ইনশাআল্লাহ

17 hours ago | [YT] | 12

BD Jahangir Vlog

কুয়েতের হাসাবিয়ার এই কঠিন পরিস্থিতিতে যে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার খোঁজ নিয়েছে, জানতে চেয়েছে আপনি কোথায় আছেন, কেমন আছেন, কীভাবে দিন কাটছে, থাকার জন্য রুম পেয়েছেন কি না, কিংবা বলেছে, রুম না পেলে আমার কাছে চলে আসেন, মনে রাখবেন, সেই মানুষটিই আপনার প্রকৃত বন্ধু, সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এবং আপনজন।

সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু সংকটের মুহূর্তে যে মানুষটি নিঃস্বার্থভাবে আপনার পাশে দাঁড়ায়, খোঁজ নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার মূল্য কখনোই ভোলা উচিত নয়। জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ তারাই, যারা দুঃসময়ে পাশে থাকে।

ধন্যবাদ এমন কিছু মানুষ কে, যারা সত্যি ই খবর নিয়েছেন।

1 day ago | [YT] | 8

BD Jahangir Vlog

সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং নিরাপদ থাকার জন্য দোয়া রইলো

2 days ago | [YT] | 11

BD Jahangir Vlog

দেশের অনেক মানুষ ভাবে , প্রবাসীরা বুঝি রাস্তায় টাকা কুড়িয়ে পায় | কিন্তু বাস্তবতা হলো _ প্রতিটি টাকার পেছনে থকে ঘাম , কষ্ট , একাকিত্ব আর পরিবারের জন্য হাজারো ত্যাগ | প্রবাসীর আয়কে নয়, তার পরিশ্রমকে সম্মান করুন। ❤️

1 week ago | [YT] | 19

BD Jahangir Vlog

সন্দেহজনক যানবাহন তল্লাশির সূত্র ধরে ২৪,০০০ কুয়েতি দিনার ঋণে অভিযুক্ত এক বাংলাদেশী প্রবাসী গ্রেপ্তার।

2 weeks ago | [YT] | 6

BD Jahangir Vlog

জাল সরকারি ডাকটিকিট বিক্রির অভিযোগে কুয়েতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েত সিটি, ১২ জুন: সরকারি স্ট্যাম্প জাল করা এবং অবৈধভাবে বিতরণের সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিকের পাঁচ সদস্যের একটি অপরাধী চক্রকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।


মন্ত্রণালয় অনুসারে, ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পর অপরাধ নিরাপত্তা খাতের অধীনস্থ আবাসন বিষয়ক তদন্ত বিভাগ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযুক্তরা অবৈধ মুনাফা অর্জনের উদ্দেশ্যে জাল সরকারি স্ট্যাম্প তৈরি করে প্রবাসীদের এবং কিছু কোম্পানির কাছে সেগুলোর সরকারি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করছিল বলে জানা গেছে।

আমাদের দেশি ভাইয়েরা চুরির দিক দিয়ে কুয়েতে আরো একধাপ এগিয়ে গেছে , এভাবেই দেশের মানইজ্জত নষ্ট করার জন্য নিন্দা জানাই তোদেরকে

1 month ago | [YT] | 10

BD Jahangir Vlog

বিমানবন্দর টার্মিনালে ড্রোন ও ক্ষে*পণাস্ত্র হাম*লার পর কুয়েত জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে।

ইরানি আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হা*মলার শিকার হওয়ার পর কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি পরিকল্পনা সক্রিয় করার কথা ঘোষণা করেছে।

এই হামলায় বিমানবন্দরের বেশ কয়েকটি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নোটিশ #Kuwait

1 month ago | [YT] | 7

BD Jahangir Vlog

দেশ-ও প্রবাসে থাকা সবাইকে জানাই BD Jahangir Vlog চ্যানেলের পক্ষ থেকে

( ঈদ মোবারক ) 🌙 🐄

1 month ago | [YT] | 15

BD Jahangir Vlog

কুয়েতের আমিরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান!

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

​কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে এই চিঠিটি হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ও দূত হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমদাদুল হক মিলন কুয়েত সফরকালে এই চিঠিটি পৌঁছে দেন।

▪️দুই দেশের প্রতিনিধিরা কুয়েত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

▪️বিভিন্ন খাতে কীভাবে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায়, তা নিয়ে কথা বলেন।

▪️আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা মতামত বিনিময় করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট কাজে একসঙ্গে এগিয়ে যেতে বড় ভূমিকা রাখবে। 🇰🇼🇧🇩❤️
#kuwait #bangladesh #kuwait_tiktoker #কুয়েত #কুয়েত_প্রবাসী🇰🇼

1 month ago | [YT] | 14