Shaiful On The Go

You are not worthless, you're just in wrong place ☺️

Life Is Too Short
Enjoy your Life 💕


Shaiful On The Go

বিএসএফ ২ বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার জেরে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে স্থানীয় বিদ্যালয়ে আটক রেখেছে। আজ দুপুর আনুমানিক ১২টার দিকে বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত সংলগ্ন জমিতে কৃষিকাজে নিয়োজিত ছিলেন মাসুদ ও এনামুল নামে দুই বাংলাদেশি কৃষক। এ সময় ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকা থেকে তাদের জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ ঘটনা শুনে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। তারা পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে ধরে আনে। তাদের কারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

1 year ago | [YT] | 1