As-Sunnah Travels

আসসালামু আলাইকুম সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ,

❇️ আস-সুন্নাহ ট্রাভেলস কোরআন ও সহীহ সুন্নাহর আলোকে হজ্জ পালনে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যেখানে শরীয়াহ কনসাল্টেন্ট হিসেবে আছেন প্রফেসর মোখতার আহমাদ এবং ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী।

❇️ ২০২৭ এবং ২০২৮ সালের হজ্জের জন্য প্রাক-নিবন্ধন চলছে।

✳️ প্রাক-নিবন্ধনের জন্য প্রয়োজনঃ-
✅ আপনার NID কার্ড।
✅ সক্রিয় মোবাইল নম্বর।
✅ রেজিস্ট্রেশন ফি ৩০,০০০ টাকা।

✳️আমাদের হজ প্যাকেজ সম্পর্কে ধারণাঃ-
✅ ইকোনমি প্যাকেজ।
✅ স্ট্যান্ডার্ড প্যাকেজ।
✅ ফাইভ স্টার প্যাকেজ।
✅ কাস্টমাইজ্ড প্যাকেজ।
✅ সংক্ষিপ্ত প্যাকেজ।

✳️ আমাদের সাথে হজ্জ পালনের সুবিধাঃ-
✅ শরীয়াহ কনসাল্টেন্ট নির্দেশিত হজ্জ প্রশিক্ষণ।
✅ হজ্জ সফরে নিয়মিত ইসলামিক ট্রেনিং সেশন।
✅ ইকোনমি ক্লাস এয়ার টিকেট।
✅ দিনে তিন বেলার খাবার।
✅ মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থান পরিদর্শন।

❇️ এছাড়াও আমাদের রয়েছে উমরাহ পালন এবং সাশ্রয়ী দামে এয়ার টিকেট বুকিং এর সুব্যবস্থা ✈️

👉 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ-
📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.


As-Sunnah Travels

🕌 মদিনার 'হোটেল দিয়ার আল ঈমান'- এ রাতের খাবারের মুহূর্ত 🍲

গত ১৪ জিলহজ থেকে আস-সুন্নাহ ট্রাভেলস এর কাফেলার ৫৫ জন হাজী সাহেব এই হোটেলে অবস্থান করছেন। সকলের সুস্থতা এবং সুন্দর সফরের জন্য দোয়া প্রার্থী 🤲

#Madinah #Hajj #Pilgrims

1 day ago (edited) | [YT] | 57

As-Sunnah Travels

Sheikh Ali Hudhaify, the distinguished Imam and Khateeb of Masjid Al Nabawi in Medina, Appointed to Deliver Arafat Khutbah for 2026 Hajj at Masjid Nimrah, Arafat. The sermon will take place on 9 Dhul Hijjah 1447 AH during the main day of Hajj, when millions of pilgrims gather in the plains of Arafat for this most important moment of the pilgrimage.

The Hajj Khutba Live will be translated into 35 international languages, including Bangla, allowing millions of Muslims worldwide to understand the powerful message of Hajj in their native languages.

#Hajj2026 #Hajj #HajjKhutbah #Arafat #Islam

1 week ago (edited) | [YT] | 33

As-Sunnah Travels

🕋 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব ও আমল 🤲

ইসলামে যে কয়েকটি দিন ও রাতকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছেন, তার মধ্যে জিলহজ্জ মাসের প্রথম দশ দিন অন্যতম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "শপথ দশ রাতের" (সূরা আল-ফজর, আয়াত: ২)। অধিকাংশ মুফাসসিরের মতে, এই ১০ রাত বলতে জিলহজ্জের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) এই দিনগুলোতে সৎ আমল করার ব্যাপারে অত্যন্ত তাগিদ দিয়েছেন।

নিচে এই বরকতময় দিনগুলোতে করার মতো গুরুত্বপূর্ণ ১০টি আমল বিস্তারিত আলোচনা করা হলোঃ-
১) নখ ও চুল না কাটাঃ যাঁরা এই বছর কোরবানি করার নিয়ত করেছেন, তাঁদের জন্য জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজের শরীরের কোনো অংশের চুল, নখ বা চামড়া না কাটা মুস্তাহাব। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছে করে, সে যেন জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে" (সহীহ মুসলিম)।

২) প্রথম ৯ দিন রোজা রাখা— বিশেষ করে আরাফার দিনঃ জিলহজ্জ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে ৯ জিলহজ্জ অর্থাৎ আরাফার দিনের রোজার মর্যাদা অপরিসীম। মহানবী (সাঃ) বলেছেন, "আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে, তিনি এর দ্বারা পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন" (সহীহ মুসলিম)।

৩) বেশি পরিমাণে আল্লাহর জিকির করাঃ এই পবিত্র দিনগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার— এই জিকিরগুলো বেশি পরিমাণে করা উচিত। কোরআনে এই দিনগুলোকে 'নির্দিষ্ট দিনসমূহ' বলে উল্লেখ করে আল্লাহর নাম স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪) বেশি পরিমাণে তাকবীর পাঠ করাঃ জিলহজ্জের চাঁদ দেখার পর থেকেই সাধারণভাবে তাকবীর পাঠ করা সুন্নত। বিশেষ করে ৯ জিলহজ্জের ফজর থেকে ১৩ জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরয সালাতের পর একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিবঃ "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"।

৫) যথাসম্ভব সাদাকাহ করাঃ যেহেতু এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রিয়, তাই এই সময়ে গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং বেশি বেশি দান-সাদাকাহ করা উচিত। সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো নেক কাজে খরচ করলে তার প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়।

৬) অবিরত দোয়া করতে থাকাঃ দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলোর অন্যতম হওয়ায় এই সময়ে আল্লাহর কাছে নিজের ও উম্মাহর কল্যাণের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে আরাফার দিনে রাসুল (সাঃ) এই দোয়াটি বেশি পড়তেন: "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।"

৭) বেশি বেশি নফল ইবাদাত করাঃ ফরয ইবাদতসমূহ তো বটেই, তার পাশাপাশি এই ১০ দিনে নফল সালাত (যেমনঃ তাহাজ্জুদ, ইশরাক, চাশত), কোরআন তিলাওয়াত এবং অন্যান্য নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। যেকোনো ভালো কাজই এই দিনগুলোতে বিশেষ মর্যাদার অধিকারী।

৮) আন্তরিকভাবে তওবা করাঃ গুনাহ বর্জন করা এবং অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা প্রার্থনা করা বা তওবা করা এই দিনগুলোর অন্যতম দাবি। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং এই বরকতময় দিনগুলোতে ক্ষমা পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে।

৯) সামর্থ্য থাকলে হজ ও ওমরাহ করাঃ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো হজ। যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের জন্য এই দিনগুলোতে পবিত্র মক্কায় গিয়ে হজ পালন করা সর্বোত্তম আমল। মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়।

১০) সামর্থ্যবান হলে পশু কুরবানি করাঃ ১০ জিলহজ্জ ঈদের সালাত আদায়ের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য পশু কোরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদাহ (কারো কারো মতে ওয়াজিব)। এটি হযরত ইব্রাহিম (আঃ) ও মহানবী (সাঃ) এর সুমহান ঐতিহ্যের প্রতীক।

জিলহজ্জের এই প্রথম ১০টি দিন আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত। অলসতায় বা অবহেলায় এই দিনগুলো পার না করে, প্রতিটি মুহূর্ত ইবাদত ও সৎ কাজের মাধ্যমে কাটানোই একজন মুমিনের আসল লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন— আমীন।

#Hajj​ #Umrah​ #Nusuk​ #professor_mokhter_ahmad #drsaifullahmadani

2 weeks ago (edited) | [YT] | 5

As-Sunnah Travels

🕋 হজ্জ ২০২৬ কাফেলার হালাকা

হজ্জ কেবল একটি ভ্রমণ নয়, বরং এটি নফসের পরিশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক পবিত্র যাত্রা। সঠিক প্রস্তুতির মাধ্যমেই হজ্জের প্রতিটি মুহূর্তকে ইবাদতে রূপান্তর করা সম্ভব আর এই তালিম সেই প্রস্তুতিরই ভিত্তি।

আস-সুন্নাহ ট্রাভেলস হজ্জ পূর্ববর্তী ও চলাকালীন সময়ে হাজীগণের জন্য অভিজ্ঞ শরীয়াহ কনসালটেন্ট দ্বারা প্রশিক্ষন নিয়মিত হালাকার মাধ্যমে তালিমের ব্যবস্থা করে থাকে, যা সহীহ সুন্নাহর আলোকে হজ্জ পালনের নিশ্চয়তা প্রদান করে।

👉 আপনার পবিত্র সফরের স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। হজ্জ ২০২৭ এবং ২০২৮ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন।

📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#Hajj​ #Umrah​ #Nusuk​ #professor_mokhter_ahmad

1 month ago (edited) | [YT] | 13

As-Sunnah Travels

🕌 আসসালামু আলাইকুম প্রিয় হাজীগণ, শুক্রবার এমন একটি দিন—যেখানে ছোট আমলও অনেক বড় হয়ে যায়।

এই দিনে সূরা আল-কাহফ তিলাওয়াত, বেশি বেশি দরুদ শরীফ পড়া এবং ইস্তেগফার করা—অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়—দোয়া কবুলের সম্ভাবনাময় মুহূর্ত। আপনারা যারা আল্লাহর ঘরের মেহমান—এই দিনটিকে যেন অবহেলা না করেন। একটু সচেতনতা, একটু সময়—আপনার হজ্জকে আরও নূরানী করে তুলতে পারে। এই আমলগুলো শুধু রুটিন না—এগুলো আপনার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করবে। আসুন, আমরা সবাই আজকের এই সুযোগকে কাজে লাগাই—আল্লাহ যেন আমাদের আমল কবুল করেন, আমিন।

❇️ আস-সুন্নাহ ট্রাভেলসে ২০২৭ এবং ২০২৮ সালের হজ্জের জন্য প্রাক-নিবন্ধন চলছে, আপনার পবিত্র সফরটি আরও সহজ করতে আজই যোগাযোগ করুন।

📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000

#Hajj​ #Umrah​ #Nusuk​ #professor_mokhter_ahmad #drsaifullahmadani

1 month ago (edited) | [YT] | 1

As-Sunnah Travels

সাশ্রয়ী দামে এয়ার টিকেট বুকিং চলছে❗

🕋 হজ্জ ও উমরাহ কিংবা বিদেশ ভ্রমণ– ব্যবসায়িক অথবা পারিবারিক, আস-সুন্নাহ ট্রাভেলস আছে আপনার পাশে।

বাংলাদেশ থেকে যেকোনো দেশে এয়ার টিকেট বুক করুন এখনই–
১) সকল আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের টিকেট।
২) দ্রুত বুকিং ও সহজ পেমেন্ট।

🧭 গন্তব্যঃ সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, ওমান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ডসহ সর্বত্র।

আস-সুন্নাহ ট্রাভেলস, বিশ্বাস ও আস্থার আরেক নাম — আপনার যাত্রা হোক নিরাপদ ও স্বপ্নময়।

👉 আজই আপনার পবিত্র উমরাহ ও হজ্জ সফর আস-সুন্নাহ ট্রাভেলস এর সাথে নিশ্চিত করুনঃ-

📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#airticket #flightbooking #internationalflight #domesticflight #travel

6 months ago (edited) | [YT] | 1

As-Sunnah Travels

🕋 হজ্জ নিবন্ধনের পর করণীয় কাজসমূহঃ-

✅পাসপোর্ট ও তথ্য যাচাই
১) নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ইত্যাদি ভালোভাবে মিলিয়ে দেখুন।
২) পাসপোর্টের মেয়াদ হজ্জ শেষে অন্তত ৬ মাস থাকতে হবে।
৩) কোনো ভুল থাকলে দ্রুত সংশোধন করুন (হজ্জ অফিস/এজেন্সির মাধ্যমে)।

✅ টাকা জমা (হজ্জ প্যাকেজ অনুযায়ী)
৪) প্রাথমিক নিবন্ধনের পর বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন।
৫) টাকা জমার রসিদ (ভাউচার) সংরক্ষণ করুন।

✅ মেডিকেল টেস্ট ও টিকা গ্রহণ
৬) সরকার নির্ধারিত কেন্দ্রে মেডিকেল টেস্ট করান।
৭) মেনিনজাইটিসসহ প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন।
৮) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করুন।

✅ প্রশিক্ষণ গ্রহণ (Training)
৯) হজ্জ প্রশিক্ষণ (সরকারি বা এজেন্সি আয়োজিত) সম্পন্ন করুন।
১০) ইহরাম, তাওয়াফ, সাঈ, মিনা–আরাফা–মুযদালিফা সম্পর্কিত নিয়ম ভালোভাবে শিখে নিন।
১১) অভিজ্ঞ আলেমদের কাছ থেকে বাস্তব দিকনির্দেশনা নিন।

✅ ডকুমেন্ট প্রস্তুতি ও সংরক্ষণ সব কাগজ একসাথে ফাইল করে রাখুন
১২) পাসপোর্ট (মূল ও কপি)
১৩) নিবন্ধন স্লিপ
১৪) মেডিকেল রিপোর্ট
১৫) টিকাদান কার্ড
১৬) ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে)
১৭) এজেন্সির রশিদ ও যোগাযোগ নম্বর

✅ মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি
১৮) হজ্জের উদ্দেশ্য, ফজিলত ও দোআগুলো শিখে নিন।
১৯) ঋণ ও অন্যের হক পরিশোধ করুন।
২০) পরিবার ও সম্পদের দায়িত্ব গুছিয়ে যান।
২১) নিয়মিত দোআ, ইস্তেগফার ও কুরআন তিলাওয়াত করুন।

✅ ভিসা ও যাত্রা প্রস্তুতি
২২) ভিসা ইস্যুর অগ্রগতি এজেন্সির মাধ্যমে জেনে নিন।
২৩) ফ্লাইট ও যাত্রার তারিখ নিশ্চিত করুন।
২৪) ইহরাম ও হজ্জের প্রয়োজনীয় সামগ্রী আগেই প্রস্তুত রাখুন।

👉 আজই আপনার পবিত্র উমরাহ ও হজ্জ সফর আস-সুন্নাহ ট্রাভেলস এর সাথে নিশ্চিত করুনঃ-

📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#হজ্জ #Hajj #Umrah #Makkah #Madinah

7 months ago (edited) | [YT] | 0

As-Sunnah Travels

আর মাত্র ৫ দিন নিবন্ধনের সময় বাকি❗️

হজ এমন এক ইবাদত, যা একজন মুমিনের হৃদয়কে আল্লাহর সঙ্গে গভীরভাবে যুক্ত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেনঃ মানুষের উপর আল্লাহর জন্য হজ করা অবশ্য কর্তব্য, যার সামর্থ্য রয়েছে। (সূরা আল-ইমরানঃ ৯৭)

এই মহান ইবাদতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আল্লাহর অতিথি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ হজ্জকারী এবং উমরাহ পালনকারী আল্লাহর অতিথি। তারা যখন তাঁকে ডাকেন, তিনি তাঁদের ডাকে সাড়া দেন। আর যখন তাঁরা তাঁর কাছে কিছু চান, তিনি তাঁদের তা প্রদান করেন। (ইবনে মাজাহঃ ২৮৯৩)

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমত অনুভব করার এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। পবিত্র আরাফার ময়দানে কান্নায় ভিজে উঠুক আপনার চোখ। জীবন থেকে সমস্ত পাপ মুছে ফেলার এই সুযোগ কাজে লাগান।

👉 আজই আপনার পবিত্র উমরাহ ও হজ্জ সফর আস-সুন্নাহ ট্রাভেলস এর সাথে নিশ্চিত করুনঃ-
📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#হজ্জ #Hajj #Umrah #Makkah #Madinah

1 year ago (edited) | [YT] | 5

As-Sunnah Travels

আস-সুন্নাহ ট্রাভেলস হজ ও ওমরাহ যাত্রীদের জন্য শুধু একটি সেবাদাতা সংস্থা নয়, বরং জ্ঞানের এক উজ্জ্বল মাধ্যম। আমাদের প্রতিটি অফলাইন কনফারেন্স এবং প্রশিক্ষণ সেশনে আপনি পাচ্ছেন সরাসরি প্রফেসর মোখতার আহমদ স্যারের মতো একজন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্বকে প্রশ্ন করার অনন্য সুযোগ।

♦️ কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ❓
১) শরিয়াহ জ্ঞানের ভিত্তিতে উত্তরঃ হজ ও ওমরাহর প্রতিটি করণীয় এবং বিষয় নিয়ে আপনি পেতে পারেন কুরআন ও হাদিসের আলোকে সঠিক নির্দেশনা।
২) নিজের শঙ্কা দূর করার সুযোগঃ ব্যক্তিগত যে কোনো জিজ্ঞাসা সরাসরি স্যারের কাছে উপস্থাপন করে নিজের সন্দেহ ও দ্বিধাগুলো দূর করতে পারবেন।
৩) বিশ্বস্ত পরামর্শঃ ইসলামের গভীর জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে স্যার থেকে এমন পরামর্শ পাবেন, যা আপনার হজ ও ওমরাহর অভিজ্ঞতাকে আরও পবিত্র ও সুন্দর করে তুলবে।

♦️ কিভাবে অংশগ্রহণ করবেন❓
আপনার নাম নিবন্ধন করতে এবং আসন নিশ্চিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই বুকিং নিশ্চিত করুন।

👉 আজই আপনার পবিত্র উমরাহ ও হজ্জ সফর আস-সুন্নাহ ট্রাভেলস এর সাথে নিশ্চিত করুনঃ-
📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#হজ্জ #Hajj #Umrah #Makkah #Madinah

1 year ago (edited) | [YT] | 5

As-Sunnah Travels

আলহামদুলিল্লাহ, হজ্জ ও উমরাহ শুধু একটি শারীরিক ইবাদত নয়, এটি আমাদের মন, দেহ ও আত্মাকে শুদ্ধ করার একটি অনন্য সুযোগ। কিন্তু এই ইবাদত সঠিকভাবে পালন করতে হলে প্রয়োজন সঠিক জ্ঞান ও প্রস্তুতি। আস-সুন্নাহ ট্রাভেলস তাই প্রতিটি হজ্জ ও উমরাহ যাত্রীর জন্য জ্ঞান অর্জন এবং প্রশিক্ষণকে বাধ্যতামূলক করেছে।

আমাদের প্রশিক্ষণ সেশনে আপনি পাবেনঃ-
- হজ্জ ও উমরাহর ফিকহ ও সুন্নাহর ওপর বিস্তারিত দিকনির্দেশনা।
- সফরের সময় কীভাবে ইবাদত করবেন এবং ইসলামের আদর্শ মেনে চলবেন তার সঠিক ধারণা।
- বাস্তবসম্মত উদাহরণ এবং প্র্যাকটিক্যাল গাইডলাইন।

🔹বিশেষ সুযোগঃ পরীক্ষা ও পুরস্কার
যারা প্রশিক্ষণ সেশনে অংশ নিয়ে হজ্জ ও উমরাহ সম্পর্কিত জ্ঞান অর্জনে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন, তাদের জন্য থাকছে একটি বিশেষ পরীক্ষা। এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে আস-সুন্নাহ ট্রাভেলসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

🔹যারা এখনো বুকিং করেননি, তাদের জন্য সুযোগ
আপনি যদি এখনো আমাদের সাথে হজ্জ বা উমরাহ বুকিং না করে থাকেন, তবে এখনই আপনার সিদ্ধান্ত নিন। সঠিক জ্ঞান ও প্রশিক্ষণের সঙ্গে আপনার ইবাদত হবে আরও সার্থক ও গ্রহণযোগ্য, ইনশা’আল্লাহ।

আমাদের প্যাকেজগুলোতে রয়েছেঃ-
- প্রফেশনাল গাইড এবং শারীরিক ও আধ্যাত্মিক প্রস্তুতির সহায়তা।
- অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ।
- প্রশান্তিময় সফর নিশ্চিত করার জন্য বিশেষ পরিকল্পনা।

আপনার হজ্জ বা উমরাহ যাত্রা একটি চিরস্মরণীয় ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হতে পারে, যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নেন। আস-সুন্নাহ ট্রাভেলসের সাথে এই ইবাদতের পথকে সহজ এবং সুন্দর করে তুলুন।

👉 আজই আপনার পবিত্র উমরাহ ও হজ্জ সফর আস-সুন্নাহ ট্রাভেলস এর সাথে নিশ্চিত করুনঃ-
📞 +88 01711-962946 | +88 01711-489234
🏢 Suite: 16/B, Azad Centre, 55 Purana Paltan, Dhaka 1000.

#হজ্জ #Hajj #Umrah #Makkah #Madinah

1 year ago (edited) | [YT] | 9