USA Life With Paramita

আমি পারমিতা, সবাইকে আমার নমস্কার আর ভালোবাসা ।।
আমার চ্যানেল @usalifewithparamita2854 -এ সবাইকে স্বাগত জানাই ।।
আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফস্টাইল ভিডিও আর স্বপ্নের দেশ আমেরিকার টুকিটাকি ।।
পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও গুলো দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।।
ধন্যবাদ 🙏
..........................................................................................

Hello India,
I'm Paramita, a #bengalivlogger. Welcome you all to my YouTube Channel @usalifewithparamita2854.
I welcome you to my new #life in #connecticut , USA. I will introduce you with USA a dream country in a different way.
I will take you to new places across #usa #cities in USA, like #super #market, #marketplace , #food, #natural #beauty, #restaurant, #season and many more here. My Channel contain #dailyvlog , #travelvlog of #usa and #india ..
So, Please #staytuned with me and support me..
Please do Subscribe my YouTube Channel for new videos..
Thank You 🙏


USA Life With Paramita

👨‍👧 বাবা মানে...?
জড় কলম, সাদা পাতায় লিখন!
বাবা মানে...?
আবদার করার পাত্র, নেই কোনো স্বার্থ!
বাবা মানে...?
বাবার নামে আমাকে সকলে চেনা, প্রথম পথ চলা!
বাবা মানে...?
সকল ছেলে মেয়ের ব্যাংক একাউন্ট!
বাবা মানে...?
প্রথম শিক্ষার আলয়, নিরাপদ আশ্রয়!
বাবা মানে...?
পুরোনো ড্রেসে নতুন মনোভাব,দেখতে দেয়না অভাব!
বাবা মানে...?
গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখানো!
বাবা মানে...?
গল্পের আড়ালে থাকা, একজন মহানায়ক!!!

তোমাকে খুব ভালোবাসি বাপি..💕🫰💕
Happy Father's Day..🌹

1 day ago | [YT] | 2

USA Life With Paramita

আজ জামাইষষ্ঠী 🪭🪔 ! শাশুড়ি মা দূরে আছে, তাই বলে মেয়ে কিন্তু কোনো কমতি রাখেনি...খুব সামান্য হলেও কিছু আয়োজন করার চেষ্টা করেছি...কালতো আরও একটা স্পেশাল দিন, Father's Day 👨 তাই দুটো বিশেষ দিনের খাওয়া একদিনেই করে দেবো...🫣🤪 না মানে আজকে তো শনিবার নিরামিষ, তাই খাওয়াদাওয়াটা কালই হবে...🤗

2 days ago | [YT] | 1

USA Life With Paramita

🌸 একটা পরিবারের স্তম্ভ হলো বাবা! নিজে অনেক কষ্ট সহ্য করেও আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তুমি সবসময় হাসিমুখে সব করেছো! আমার কাছে তুমি শুধু বাবা নও, বরং এমন এক বটবৃক্ষ যার নিচে আমি সব দুঃখ-কষ্ট ভুলে নিশ্চিন্তে থাকতে পারি! তোমার হাত ধরে হাঁটতে শেখা থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতিতে কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সবটা তোমার কাছ থেকেই শেখা! তোমার সততা, ধৈর্য এবং পরিশ্রম আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে...🫰💕
🧿 শুভ জন্মদিন বাপি 🎂🌹 ভালো থেকো, সুস্থ থেকো..🥰💕🧿

3 weeks ago | [YT] | 3

USA Life With Paramita

"মা" শব্দটা কত ছোট, কিন্তু এর গভীরতা পরিমাপ করার সাধ্য পৃথিবীর কোনো স্কেলের নেই! জীবনের কঠিনতম সময়ে যখন সবাই হাত ছেড়ে দেয়, তখনো যে মানুষটা পরম মমতায় আগলে রাখে, সে হলো মা!🫰💕 দিনশেষে যখন খুব ক্লান্ত লাগে, মাথাব্যথার মুহূর্তে তখন বড্ড মনে পড়ে মায়ের সেই আদরমাখানো হাতদুটো! যেখানে একবেলা মা কে ছেড়ে থাকতে পারতাম না, সেখানে বছরের পর বছর আজ কাটিয়ে দিচ্ছি মাকে ছাড়া! 🥺 সেদিনের সেই ছোট্টো মেয়েটা আজ মা হয়ে গেছে! 😇 তুমি কাছে নেই, কিন্তু তোমার স্মৃতি প্রতিদিন আমার হৃদয়কে আলোড়িত করে! মা, তোমাকে খুব মিস করি..👩‍👧💕
Happy Mother's Day মা..🌹👩💝

1 month ago | [YT] | 5

USA Life With Paramita

মিষ্টির মিষ্টি স্বভাব দেখে মাঝে মাঝে মনে হয়, ঈশ্বর বোধহয় স্বর্গের এক টুকরো পবিত্রতা ওর মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন!👸🌸 জন্মদিনটা ঠিক কী জিনিস সেটাই হয়তো ও বোঝেনা, কিন্তু এই ছোটো ছোটো সেলিব্রেশনগুলো মিষ্টিকে যে কী পরিমাণ আনন্দ দেয়, সেটা হয়তো মা-বাবা হিসেবে আমরা অনুভব করতে পারি! 👨‍👩‍👧💕 মিষ্টির জন্মদিনে (26th April) দুপুরবেলায় আমার আর ওর পাপার সাধ্যমত ওর জন্য করা ছোট্টো আয়োজন...🌹🌿
মেনুতে যা ছিল তার মধ্যে পাপার হাতের ছিল - সাদা ভাত, আলু-বেগুন-ঢ়্যাড়স-শিম-মাছভাজা, সবজি দিয়ে মুগের ডাল
আর মায়ের হাতের ছিল - বাসন্তী পোলাও, মটরশুঁটি দিয়ে ফুলকপি, আফগানি পনির, চিকেন কষা, চাটনি, পায়েস..আর শেষপাতে দই 🧉🤗

1 month ago | [YT] | 8

USA Life With Paramita

🌸 শুভ জন্মদিন আমার ছোট্টো রাজকুমারী!👸🧿 দেখতে দেখতে ২ বছর হয়ে গেল! সময়ের সাথে সাথে তুই বড় হচ্ছিস,আর আমার ভালোবাসাও তোর জন্য বেড়েই চলেছে! সৃষ্টিকর্তার কাছে কামনা করি, তুই যেন জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারিস, তোর মন যেন সবসময় ভালো থাকে এবং তুই যেন সততার পথে চলতে পারিস! আমাদের সবটুকু ভালোবাসা আর আশীর্বাদ সবসময় তোর সাথে আছে! তুই আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার...👨‍👩‍👧💕
🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

1 month ago | [YT] | 5

USA Life With Paramita

নারী শুধু একটা শব্দ নয়, এটা একটা শক্তি 💪, একটা আন্দোলন ✊..সে যার অন্তর ❤ দিয়ে বিশ্বের এক কোণে নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করেছে! 👩‍🏫👩‍⚕👮‍♀️👩‍🔬👩‍💻👩‍🏭👩‍🎓👩‍🍳👩‍🌾👩‍🎤👩‍🎨👩‍🔧👩‍✈️👩‍🚒👩‍🚀👩‍⚖️
"আন্তর্জাতিক নারী দিবসে", তার সেই যাত্রাকে সম্মান জানাই!🌹 একজন মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, সর্বপরি একজন নারী হিসেবে আমি গর্বিত!🥰
সবাইকে জানাই Happy International Women's Day..♀️🌹👩

3 months ago | [YT] | 4

USA Life With Paramita

মা ❤
তুমি আমার জীবনের প্রথম শিক্ষা, অনুপ্রেরণা এবং আশীর্বাদ!🙌 তুমি আমার জীবনের বৃষ্টিতে ছাতা ☔, রোদজ্বলা দিনে ছায়া!☘️ তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনাও করতে পারি না!🙇‍♀️ আজকের এই বিশেষ দিনে চাই তুমি ভালো থেকো, এভাবেই পাশে থেকো...👩‍👧🫰💕
এখন আমার এখানে 31st January রাত, কিন্তু ইন্ডিয়াতে হিসেবমত 1st February হয়ে গেছে..😇
Happy Birthday মা 🎂🌹

4 months ago | [YT] | 4

USA Life With Paramita

বাপি ❤
শুধু একটা স্কুল নয়, তুমি অনেকগুলো স্কুলে শিক্ষকতা করেছো; তবে প্রধান শিক্ষক (রসায়নের) হিসেবে তোমার কর্মজীবনের সমাপ্তি হয়েছে এই স্কুলে! যেটা শুধুমাত্র তোমার চাকরির স্থল নয়, যেটা তোমার নিজের ছোটবেলার স্কুল! তাই হয়তো এই স্কুলের প্রতি তোমার "সেন্টিমেন্ট"টা আলাদাই ছিল!🏫😇 নিজের স্কুলের ছাত্র থেকে শিক্ষক হওয়া, সর্বোপরি প্রধান শিক্ষক হওয়া সহজ কথা নয়! তোমার লড়াইটাও সহজ ছিল না!🤞 অনেকের অনেক পিছুটান ছিল তোমাকে এগোতে না দেওয়ার, কিন্তু তুমি মনের জোর নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছো --- প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় Hooghly District এর মধ্যে 1st এবং overall- এ 6th Rank করেছিলে, আজও মনে আছে আমার!🥰 সেখান থেকেই তোমার পথচলাটা অনেক সহজ হয়ে গেলো, তোমার স্বপ্ন - তোমার ইচ্ছে বাস্তবরূপ পেল, স্কুল চয়েস করায় আর কোনো প্রতিযোগিতা রইলো না, তুমিই তোমার নিজের স্কুল বেছে নিলে! আজও মনে পড়ে 2020 সালের করোনার প্রকোপের মুহূর্তে মে মাসে তোমার স্কুলের শেষদিন ছিল, তুমি কিছুটা নিঃশব্দেই শেষ করেছিলে সবকিছু!😔
এতবছর পরে (30th জানুয়ারি 2026) তোমার নিজের স্কুলের বিদায় সংবর্ধনায় তোমাকে যেতে দেখে, দূরে থেকেও খুব আনন্দ পেয়েছি!🫰🥰🎊
তোমার কাছে শিক্ষকতা কেবল একটা পেশা ছিল না, ছিল এক পরম দায়িত্ব!🥀 শিক্ষক হিসেবে তুমি শুধু শৃঙ্খলাই শেখাওনি, আমাদের শিখিয়েছো সততা, শিখিয়েছো কীভাবে মেরুদণ্ড সোজা রেখে বাঁচতে হয়!💪💕 তোমার থেকেই রসায়নের প্রতি ভালোবাসা জন্মেছিল!🫰🫢
সবশেষে বলবো তুমি ভালো থেকো বাপি, সুস্থ থেকো, আনন্দে থেকো...🌹💕

4 months ago | [YT] | 2

USA Life With Paramita

On 26th April We are blessed with a Baby Girl ❤️🧿
এই বছর Mother's Day টা একদম অন্যরকম আমার কাছে, আমার সোনা মায়ের জন্যে!!!🥰

2 years ago | [YT] | 11