Doyel Agro

ঈদ মোবারক!

1 month ago | [YT] | 15,799

Doyel Agro

আমার ফুফা শশুরের মা দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! সবাই উনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে বেহস্ত নসীব করেন। আমিন

1 month ago | [YT] | 10,398

Doyel Agro

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ভাবতেই অবাক লাগে সময় কত দ্রুত চলে যায়। আমি ২০০১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আপনি কত সালে দিয়েছেন?

2 months ago | [YT] | 2,355

Doyel Agro

আমার এই চাচাকে আজকে সকাল থেকে খুজে পাওয়া যাচ্ছে না। উনি মানিকগঞ্জ সাটুরিয়ার আশেপাশে থেকে হারিয়ে গেছে। উনার ব্যবহার করা ফোন থেকে একজন ফোন দিয়ে বলে আজকে মানিকগঞ্জে একটা আঁটোর সাথে ট্রাকের এক্সিডেন্ট হয়ছে সেখানে ২ জন মানুষ নিহত আর উনি আহত হয়ছেন। এখন উনার জন্য রক্ত লাগবে তার জন্য ৪৫০০ টাকা বিকাশ করতে হবে। আমরা রোগী কোন হাসপাতালে আছে সেটা জানতে চাইলে এক এক সময় এক এক হাঁসপাতালের কথা বলে। দেখা করতে চাইলে বা রোগীর সাথে কথা বলাতে চাইলে আগে টাকা বিকাশ করতে বলে। পরে হাসপাতালে খোজ নিয়ে জানতে পারি আজকে মানিকগঞ্জে এমন কোন এক্সিডেন্ট হয় নাই। এ থেকে বুঝলাম উনি কোন প্রতারকের পাল্লায় পড়ছে। প্রতারকের নাম্বার 01748837177 উনার ব্যপারে কেউ কোন তথ্য দিয়ে সহযোগিতা করলে অনেক খুশী হব। ধন্যবাদ।

2 months ago | [YT] | 4,223

Doyel Agro

এক সাথে চলার পথে আরও একটা বছর যোগ হল।

3 months ago | [YT] | 15,568

Doyel Agro

বাবাকে ছাড়া প্রথম ঈদের নামাজ 💔

3 months ago | [YT] | 15,765

Doyel Agro

গতকাল রাতে আমাদের বাড়ি থেকে এই অটো ভ্যান গাড়িটা চুরি হয়ে গেছে। ছোট বডির এমন ভ্যান যদি আপনাদের কারো চোখে পড়ে প্লিজ জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ।

3 months ago | [YT] | 5,134

Doyel Agro

সারাদেশে পরপর দুটি লোমহর্ষক ধ*র্ষ*ণের পর হ*ত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ফেসবুকে তেমন কোনো প্রতিবাদি পোস্ট দেখলাম না। আর দেখবো কিভাবে আমাদের দেশে এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। কিছু কিছু মানুষ এগুলোকে উৎসাহ দেয় আপনি লক্ষ্য করে দেখবেন ছিচকে চোরের পাশাপাশি অনেক ধ*র্ষ*ণ কারিও এখন সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি 🤫 অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে এদের সাপোর্টও করে। কারো নাম বললাম না তবে খুজে দেখেন সোশ্যাল মিডিয়াতে এমন অনেককেই পেয়ে যাবেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্যই সমাজে এই অবস্তা বাড়ছে।

4 months ago | [YT] | 4,187

Doyel Agro

বর্তমানে ফেসবুক ইউটিউব সবখানে জামায়াতের জয়জয়কার। ভোটাভোটি অনলাইনে হলে জামায়াত সরকার গঠন করবে সেটা প্রায় স্পষ্ট। এনসিপি জামায়াতের জোটের কারনে নতুন প্রজন্মের অনেকে তাদের ভোট দিলেও গ্রামের বয়স্ক নারী পুরুষ এখনো নির্বাচন মানে নৌকা আর ধানের শীষ বুঝে। অনলাইন আর অফলাইনের এই ভোটযুদ্ধে শেষ পর্যন্ত কে জিতে সেটা দেখতে হলে ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নাই। আশার কথা যেই জিতুক বাংলাদেশ এবার একটা শক্তিশালী বিরোধীদল পাচ্ছে সেটা প্রায় নিশ্চিত। আপনার এলাকায় অফলাইনে কোন দলের জিতার সম্ভাবনা আছে কমেন্ট করে জানান। আর একটা কথা আপনি যে দলেই ভোট দেন না কেন গণভোটে হ্যা ভোট দেওয়ার অনুরোধ রইল।

4 months ago | [YT] | 4,566

Doyel Agro

ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এটা যার মাথা থেকে আসছে সে মনে হয় জুনায়েদ আহমেদ পলকের বন্ধু। আমি মনে করি মোবাইল এর ব্যবহার এখন মানুষের মৌলিক অধিকার। তাই অবিলম্বে এই আদেশ বাতিল করা হোক।

4 months ago (edited) | [YT] | 4,259