Welcome to my channel!
I'm Sayantani Ghosh,a Bengali content creator currently living in Melbourne, Australia. On this channel — I share snippets of my everyday life as a new immigrant, blending Bengali culture with Australian living.
If you're someone who loves:
Real, unscripted daily vlogs in Bengali
Cultural crossovers (Bengali + Australian lifestyle)
Simple moments told with warmth and humor.
Join me on this beautiful journey of home, heart, and hope — as we create a little Bengali world in the land Down Under.
🎥 Don't forget to Subscribe, Like & Share!
Contact here👇👇
Mail ID : ghoshsayantani1991@gmail.com
Fb ID : www.facebook.com/share/15XAu6yL1x/
Insta ID : www.instagram.com/sayantaniriya?igsh=MXhpN2htZHY5M…
Sayantani Ghosh
বুধবার, ১০ই জুন।
মেলবোর্নে 339 Swanston Street-এর ফ্ল্যাট 1412 আজ থেকে আর আমাদের নয়। গত দেড় বছর ধরে যে জায়গাটাকে “বাড়ি” বলে এসেছি , অসংখ্য স্মৃতি, আর নিত্যদিনের ছোট ছোট মুহূর্তে যেটা আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল, আজ সেই অধ্যায়ের শেষ পাতা উল্টে গেল।
আবার নতুন একটা ঠিকানা মুখস্থ করতে হবে, নতুন দেয়াল, নতুন জানালা, নতুন অভ্যাস। যাযাবরের জীবনে যুক্ত হলো আরও এক নতুন অধ্যায়।
মনটা একটু খারাপ লাগছে, আবার নতুন শুরুর আনন্দও আছে। তবে গত কয়েক দিনের এত দৌড়ঝাঁপ আর পরিশ্রমে শরীর এতটাই ক্লান্ত যে, খারাপ লাগাটাও যেন পুরোপুরি মনকে গ্রাস করতে পারছে না।
জীবন থেমে থাকে না। এক অধ্যায় শেষ হয়, আরেকটা শুরু হয়।
ভালো আছি আমরা। 🧿 ❤️🙂
নতুন শুরুর আগে আজকের পুরোনো বাড়ি ছেড়ে আসার মুহূর্তে তোলা কিছু ছবি থেকে যাক টাইমলাইনে।
1 week ago | [YT] | 8
View 5 replies
Sayantani Ghosh
মুহূর্তগুলো যতক্ষণ না স্মৃতি হয় ততক্ষণ হয়তো আমরা মিস করি না। গরমের ছুটি পড়েছে তখন স্কুলে। আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়িমা কে নিয়ে মুভি দেখতে গেছিলাম। আমাদের বাড়ির পাশেই একদিকে Acropolis মল আর একদিকে লেক মল। কখনও মুভি দেখতে যেতাম। বা ওদের পছন্দের খাবার চাইনিজ খেতে বেড়িয়ে পড়তাম। আর সন্ধ্যেবেলা ফুচকা মাস্ট। কারণ আমার এই দুইজন ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। 🫣🫣🤪🤪
1 month ago | [YT] | 12
View 2 replies
Sayantani Ghosh
Autumn leaves and a heart full of sunshine. 🍂✨
আমি যখন পোজ দিচ্ছিলাম তখন এখানের এক Aussie ভদ্রমহিলা আমার ড্রেসের প্রশংসা করেন। খুব গর্ব ভরে বললাম এটা ইন্ডিয়া থেকে কেনা।
এরম আমার আগে দুবার হয়েছে। তখন Thank U বলে দিতাম শুধু। এখন আমার দেশের বলি। 🥰🥰
Good Morning 🌅🌄
Video Link 👇👇
https://youtu.be/PbCssppJna8?si=_myeX...
1 month ago (edited) | [YT] | 9
View 3 replies
Sayantani Ghosh
অস্ট্রেলিয়ায় এখন শরৎকাল। পাতা ঝরে পড়ার আগে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ, কমলা আর লাল রঙে রঙিন হয়ে ওঠে। চারদিকটা তখন একদম অন্যরকম সুন্দর লাগে—ঠিক যেন ছোটবেলায় দেখা কোনো হিন্দি সিনেমার দৃশ্য।
কিছু কিছু জায়গায় গাছগুলো এতটাই অপূর্ব রঙ ধারণ করে যে মনে হয় যেন কোনো শিল্পী তুলি দিয়ে যত্ন করে রঙ করে দিয়েছেন। এমনই এক সুন্দর জায়গায় কাল গিয়েছিলাম… এখনও যেন মনটা সেখানেই আটকে আছে।
তোমাদেরও ভিডিওর মাধ্যমে কাল নিয়ে যাবো সেই জায়গায়—দেখতে ভুলো না কিন্তু! 😊
এই ছবিটা আমার ভীষণ প্রিয় হয়ে গেছে। ছবিটা সোমনাথ তুলেছে। তোমরা অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো!
1 month ago | [YT] | 9
View 2 replies
Sayantani Ghosh
SYDNEY 🥰 Vlog Link 👇
https://youtu.be/E0BKB17r6o8?si=afXfm...
1 month ago (edited) | [YT] | 14
View 4 replies
Sayantani Ghosh
Sydney te Amra Eksathe 🥰🥰 Vlog Link 👇👇
https://youtu.be/E0BKB17r6o8?si=afXfm...
1 month ago (edited) | [YT] | 10
View 1 reply
Sayantani Ghosh
Ebarer Sydney Trip. Vlog Link Nichei Roilo.👇👇
https://youtu.be/nw750vh8DyA?si=PaBo9...
1 month ago (edited) | [YT] | 10
View 0 replies
Sayantani Ghosh
শুভ নববর্ষ 🌼
পুরনো বছরের সব গ্লানি, কষ্ট আর অন্ধকারকে আজ নীরবে বিদায় জানালাম।
কিছু অনুভূতি, কিছু মানুষকে খুব যত্নে হৃদয়ের ভেতর আগলে রাখলাম—যারা নিঃশব্দে পাশে থেকেছ, হঠাৎ করে “কেমন আছি” জিজ্ঞেস করেছ।
সম্পর্কে কোনো শর্ত হয় না, শুধু থাকে নির্ভেজাল অনুভব, নিঃস্বার্থ টান আর অটুট বিশ্বাস।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
গত বছরটা আমাদের অনেকভাবে বুঝিয়ে গেছে—ভালো থাকা, সুস্থ থাকা আর মনের শান্তিতেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
নতুন বছর হোক আরও একটু সহজ, আরও একটু আপন, আর ভালোবাসায় ভরা।
2 months ago | [YT] | 15
View 6 replies
Sayantani Ghosh
আজকের ভিডিও আপলোড হয়ে গেছে। দেখে নিও। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে পর পর আসবে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও। পাশে থেকো 🙏❤️🥰
https://youtu.be/yHNsUIrGv8o
2 months ago | [YT] | 0
View 0 replies
Sayantani Ghosh
আজ প্রায় গোটা এক সপ্তাহ পরে শরীরে কোনরকম ব্যথা ছাড়া হাঁটলাম। কাল ভ্লগ আসবে। সবাই ভালো থেকো। সুস্থ থেকো। শরীরের যত্ন নিও ❤️
শুভ রাত্রি 🥰
3 months ago | [YT] | 16
View 6 replies
Load more