Amar Thakur Sri Anukul — This channel is dedicated to all those who follow and revere the ideals, teachings, and divine love of Thakur. Here, you'll find inspiring messages, devotional songs, spiritual reflections, and stories from the life and philosophy of Thakur that guide us toward truth and humanity.
On this channel, you’ll find:
Divine messages and quotes of Thakur
Devotional songs and prayers
Spiritual thoughts and guidance
Stories and teachings from Thakur’s life
Subscribe to our channel and walk the path of love, truth, and inner peace.
#AmarThakurSriAnukul #ThakurVani #SpiritualPath #DevotionalMusic #ThakurBlessings #BhaktiSangeet #InnerPeace #SanatanDharma
আমার ঠাকুর শ্রীঅনুকুল — এই চ্যানেলটি উৎসর্গ করা হয়েছে তাঁদের উদ্দেশ্যে, যারা ঠাকুরের আদর্শ, শিক্ষা ও অনন্ত প্রেমকে ভালোবাসেন এবং হৃদয়ে ধারণ করেন। এখানে আপনি পাবেন ঠাকুরের সব রকমের গান বানী
#আমারঠাকুর #ঠাকুরেরবাণী #আধ্যাত্মিকপথ #ভক্তিসঙ্গীত #ঠাকুরেরআশীর্বাদ #ভক্তিগান #অন্তরশান্তি #সনাতনধর্ম #আধ্যাত্মিকজ্ঞান
Amar Thakur Sri Anukul
ঋত্বিক প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুরের অন্তঃকরনের প্রকাশ!
ঋত্বিক,প্রতিঋত্বিক,অধ্বর্য্যু বা যে কেহই হউক না কেন, বাক্ ও বাস্তব কর্ম্মে যাহারা ইষ্টস্বার্থ ও ইষ্টপ্রতিষ্ঠাপন্ন নয় তাহাদিগকে কোনমতেই তোমার দৈনন্দিন জীবনের উৎকর্ষ-নিয়ামক করিয়া রাখিও না বা তাহাদের ভরণপোষণ - তৎপর হইয়া তাহাদিগেতে আত্মনিয়োগশীল থাকিও না - ইহার ব্যত্যয়ে তোমার জীবন কোন্ দুর্গম রন্ধ্রে চালিত হইয়া বিধ্বস্তির চরমে নিঃশেষ হইতে পারে তাহার ঠিকানা করাও দুরূহ।
শ্রীশ্রীঠাকুর🙏
#satsang #srisrithakur #srisrithakuranukulchandra
#bani #viralpost #trendingpost
#joyguru
3 days ago | [YT] | 23
View 0 replies
Amar Thakur Sri Anukul
দ্যাখ, আমি আছি, ভয় নাই, ভয় নাই। ছুটেছি তোদের পিছে পিছে, যেখানে যাস আমি পিছে পিছে ছুটবো। যেমন ক'রে পারিস ছুটে আয়, একবার আমার পানে চা, ভিতরের দিকে চা! ঐ দ্যাখ সব আঁধার ছুটে গেল! আমি আছি, আমি আছি, আমি আছি! দ্যাখ রে দ্যাখ, আমি তোদের কাঙ্গাল...আমি তোদের হাসিমুখের কাঙ্গাল, প্রফুল্ল মুখের ভিক্ষুক, আমি তোদের পবিত্রতার ভিক্ষুক। যেমন ক'রে পারিস হাস্, কোল্ দে, একবার বুকে টেনে নে, কোলে নে, একবার ফিরে চা, একবার ছুটে আয়। আমি তোদের কাছে, পিছে; আমি তোদের মাঝে, উপরে, নিচে; আমিই তোদের, আমিই তুই।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
ভাববাণী, ষষ্ঠিতম দিবস, ২১শে সেপ্টেম্বর,
পূণ্যপুঁথি
#শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ #পূণ্যপুঁথি
#satsang #srisrithakur
1 week ago | [YT] | 27
View 3 replies
Amar Thakur Sri Anukul
পরম পূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেবের ৫৯ তম জন্মদিবসে উনার শ্রীচরনে জানাই শ্রদ্ধাঞ্জলি 🙏 পরমপিতার কাছে প্রার্থনা করি উনার সুস্থ ও সুদীর্ঘ জীবনের আজ অগনিত গুরুভাই ও মায়েরা আচার্য্যদেবের আদর্শে জীবন পরিচালিত করছে কোটি কোটি ভক্ত প্রতিদিন সমস্যা সমাধানের জন্য গিয়ে সমাধান পেয়ে মনে শান্তি নিয়ে বাড়ি ফিরছে কাউকেও তিনি বঞ্চিত করেন না শুধু মাতা নত করলেই অঢেল পাওয়া যায় যিনি কত ধৈর্য্য রেখে প্রতিদিনই কত ভক্তের যে সমস্যা সমাধান করছেন তার হিসাব রাখা অনেক কঠিন একমাত্র সৎসঙ্গীরা জানে সেই আচার্য্য দেবের মহিমা শ্রীশ্রীঠাকুরের আদর্শকে প্রচার করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু দেখলেই বুঝা যায় যে মহানের মহানুভবতা শ্রীশ্রীঠাকুরের অসীম দয়ার অধিকারী সে আচার্য্য পরম্পরা সত্যি ভাবতে অবাক লাগে শ্রীশ্রীঠাকুর কখনো নিন্দার কথা শুনতে পারতেন না আর আচার্য্যদেব তার ব্যাতিক্রম নয় সবাই জান ঐ দেওঘরে আচার্য্যদেবের দর্শনে একবার শুধু মন থেকে নিজেকে সফে দেন দেখবেন সুখ শান্তি আর তৃপ্তি আপনাদের কোনোদিনও বঞ্চিত করবে না।
জয়গুরু🙏 বন্দেপুরুষোত্তম্🙏🌹💜
#সৎসঙ্গ #আচার্য্যদেব #জন্মদিবস
#satsang #srisrithakur
2 weeks ago | [YT] | 39
View 0 replies
Amar Thakur Sri Anukul
"তোমাকে তুমি সুস্থ ও স্বস্থ তখনই জানিবে
যখনই কর্মপ্রবণতার সহিত
তোমার অস্তিত্ব সম্বন্ধে
তুমি প্রশ্নহীন হইবে
অর্থাৎ, সুস্থ ও স্বস্থ থাকার লক্ষণই হইল
প্রেরণা ও কর্মপ্রবণতা;–
আর, এর অপলাপ হইলেই
দেখিতে পাইবে
আপনা–আপনি তোমার শরীর
ও স্বচ্ছন্দতার প্রতি দৃষ্টি যাইবে,–
আর, ইহায় হইল প্রকৃতির সঙ্কেত
যে তুমি অসুস্থতার দিকে অগ্রসর হইতেছ–
যত্ন লও,
সাবধান হও!"
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
#সৎসঙ্গ #শ্রীশ্রীঠাকুর#বানী
#satsang #goodevening
#srisrithakur #joyguru
2 weeks ago | [YT] | 27
View 4 replies
Amar Thakur Sri Anukul
এক মহানামেই জীবন ধন্য হবে যে যত বেশী নামে ডুবে থাকবে সে তত বেশী সাধনায় উন্নতি লাভ করবে বহু স্তরের সাধনা আছে যে যত উচ্চ স্তরের সাধনা করবে সে তত তার উচ্চ মার্গ লাভ করবে তাই ঐ সাধনার উন্নতির সোপানে পৌঁছাতে গেলে চাই নাম আর সেই নাম নিজে করে করে শক্তিলাভ করুন আর সাধন ভজনের গতি যদি বাড়াতে পারেন তবে সেই মার্গ দর্শন হবে অভিসম্ভাবী জয়গুরু সবাইকে 🙏 ভালো থাকুন সবাই সবাইর মঙ্গলের জন্য পরমপিতার চরনে প্রার্থনা জানাই আর আপনেরা আমার জন্য একটু প্রার্থনা করুন 🙏
#সৎসঙ্গ #জয়গুরু#শ্রীশ্রীঠাকুর
4 weeks ago | [YT] | 20
View 1 reply
Amar Thakur Sri Anukul
নিজের সুখ বা সমৃদ্ধির জন্য
তোমার স্বামী-দেবতার কাছে
কিছুই প্রার্থনা করিও না—
উহা বরং পাওয়ার অন্তরায়;
কিন্তু তোমার সেবা
যদি তাঁহাকে
ইষ্টে, জীবনে, যশে ও বিবর্দ্ধনে
উন্নত ও উচ্ছল করিয়া দেয়,—
এতো পাইবে—
ভরপুর হইয়া যাইবে,
আর, তোমার এমনতর পাওয়ার বিবর্তনে
তাঁহাকে আরও উন্নত ও উচ্ছল
করিয়া তুলিবে।
নারীর নীতি
বিষয়:–আত্মসুখে
#শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ #শুভসকাল
1 month ago | [YT] | 4
View 0 replies
Amar Thakur Sri Anukul
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই কথাটি শুধু কথার কথা নয় জন্ম আমার যেখানেই হোক না কেনো যদি কর্ম আমার ভালো হয় তবেই আমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবো তাই আমার কর্মকে যদি সত্যিই প্রতিষ্ঠা করতে চাই তবে আমি একজন আদর্শবান গুরুকে গ্ৰহন করতেই হবে এই যুগের শ্রেষ্ঠ আদর্শ যুগমাফিক গুরু পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র পই পই করে আজীবন সেই আদর্শের কথাই বলে গেছে আর সেই আদর্শ যে গ্ৰহন সেই পথে চলবে তাকে দুনিয়ার বুকে কেউ ঠেকাতে পারবে না এটাই চিরসত্য তাই এমন পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরন পাদপদ্মে আমার শতকোটি প্রনাম জানাই🙏
তাঁর আদর্শ মানে তাই তিনি যা যা বলে দিয়েছেন তা তা বাস্তবে করলে ফল অভিসম্ভাবী তাঁকে গ্ৰহন করে সমস্তকিছু জেনে নিয়ে তা পরিপালন করতে হবে তবেই জীবন সম্পুর্ণ বদলে যাবে না হলে তা কোনোদিনও সম্ভব নয় তাই তিনি সত্যানুসরণে প্রথমে বলে দিয়েছেন
অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হ’য়ো না, সাবধান হও —ঠকবে; তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র ও নয়, ঠাকুর নয়— ফাঁকি দিলেই পেতে হবে তা’ |
#সত্যানুসরণ #শ্রীশ্রীঠাকুর
1 month ago | [YT] | 25
View 1 reply
Amar Thakur Sri Anukul
সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না,
যাহাতে তাহার
ভক্তি বা তোমার প্রতি টানের
কোনপ্রকার অপলাপ ঘটে;—
টানের অপলাপে তোমারও কষ্ট,
তাহারও সমূহ বিপদ;
তাই, তাহার ধাতু, চরিত্র ও অবস্থা
যেন তোমাতে সবসময় জাগরূক থাকে;
কোনও শিক্ষা দিতে হইলে-
বেশ করিয়া বুঝিয়া,
প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া,
ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে
যদি বোধ ও মীমাংসাকে
আনিয়া দিতে পার-
আদর ও সহানুভূতি লইয়া,—
দেখিবে শিক্ষা তাহার
সহজেই চরিত্রকে
স্পর্শ করিয়াছে।
বিষয়:– শিক্ষা ও চরিত্রবিধানে ভক্তি
তথ্যসুত্র:– নারীর নীতি
বানী সংখ্যা :–১৬৪
#নারীরনীতি #সত্যানুসরণ
#শ্রীশ্রীঠাকুর #সৎসঙ্গ
1 month ago | [YT] | 22
View 3 replies
Amar Thakur Sri Anukul
জীবনে যেখানে চাওয়া পাওয়ার বালাই নেই। যেখানে অমৃত রসে টুইটম্বুর সেই অমৃত সুধা পান করলে, সারা জম্মজম্মান্তরের শান্তি মিলে যাঁর চরন স্পর্শে হৃদয়ের জ্বালা মিটে; তাকে পেলে আমার পরিবারের সন্তান সন্ততির সুখ শান্তি মিলে এমন পরমপিতাকে পেয়ে আমার জীবন ধন্য
শ্রীশ্রীঠাকুরের সত্যানুসরণে লেখা আছে " অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায়
আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ো না।
সাবধান হও ঠকবে,তোমার ঠাকুরত্ব না
জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়,ঠাকুরও নয়
ফাকি দিলেই পেতে হবে তা।"
#সত্যানুসরণ #শ্রীশ্রীঠাকুর
#সৎসঙ্গ #satsang
#joyguru
1 month ago | [YT] | 29
View 1 reply
Amar Thakur Sri Anukul
১/ ইষ্টগুরুর স্বার্থরক্ষা প্রাণ গেলে ও তুই ছাড়িস্ না
ঐ পথেতে ত্রান পাবি তুই ঋষির বানী ভুলিস না।।
২/ পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই স্বার্থকতা।
তাঁকে ধরলে আসে নাকো গুরুত্যাগের ঘৃন্নকতা।।
৩/ইষ্টভৃতি ইষ্টকেই দিস্ করিস না তায় বঞ্চনা।
অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা।।
৪/মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত।
পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপ্রান।।
৫/পিতামাতা ঝগড়া করে ছেলেপুলে দেখে
গোল্লায়েরই সদর দারে বাছাই গুলো রাখে।
৫/স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি।।
1 month ago | [YT] | 22
View 3 replies
Load more