Our Channel exists to know and make known the truth of the Word of God. We believe that it is the duty of every believer in God to know the truth of His revelatory written Word and not be blinded by traditional religiosity.
We believe that true freedom comes only through embracing the objective truth. As Isa Al Messiah said, "You will know the Truth and the Truth will set you free." - John 8:32. So, if you want to learn the truth of God by reading and knowing from His inspired, unaltered, relevant and eternal Word, then be connected with us and follow this channel.
Prokashito Sotto প্রকাশিত সত্য
🌙 ঈদ মুবারক! কুরবানির ঈদের শুভেচ্ছা! 🐑
আমাদের প্রিয় মুসলিম ভাই-বোন ও প্রতিবেশীদের ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
🕊️ বিশ্বাসে অটল থাকা ❤️ ভালোবাসা ও দয়া প্রকাশ করা 🤝 প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হওয়া 🙏 দানশীলতা ও সেবার মনোভাব রাখা
ইঞ্জিল শরীফ আমাদের শিখায়, "তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে" (মার্ক ১২:৩১)।
এই ঈদের আনন্দে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের খুশিতে খুশি।
🤲 ঈদ মুবারক! আল্লাহ আপনাদের মঙ্গল করুন!
9 hours ago | [YT] | 37
View 3 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
🌿 কোরবানি শুধু একটি ধর্মীয় রীতি নয়-
এটির পেছনে রয়েছে গভীর অর্থ, ইতিহাস ও আত্মত্যাগের শিক্ষা।
আমরা অনেকেই প্রতি বছর কোরবানি করি,
কিন্তু কখনও কি ভেবে দেখেছি-
🍃 কেন এই কোরবানির প্রথা শুরু হলো?
এর প্রকৃত উদ্দেশ্য কী?
এই ভিডিওটি আপনাকে চিন্তা করতে সাহায্য করবে—
আমরা কি শুধু একটি রেওয়াজ পালন করছি,
নাকি এর গভীর অর্থ সত্যিই বুঝতে পারছি?
🎥 পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।
#prokashitosotto #truth #Scripture #Qurbani #Faith #Sacrifice #SpiritualTruth #InjilSharif
1 day ago | [YT] | 9
View 2 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
বিষয়: কিভাবে অন্য একজন আমার গুনাহের জন্য মূল্য পরিশোধ করতে পারেন?
অনেকেই আমাদের কাছে লিখেছেন এই জানতে চেয়ে কিভাবে অন্য আরেকজন আমার গুনাহের মূল্য পরিশোধ করতে পারেন। তারা বিশেষ করে ঈসা মসীহের কথা উল্লেখ করেন। তারা বলেন, কিভাবে ঈসা মসীহ আমার গুনাহের বোঝা তুলে নিতে পারেন? আসলেই কি, আমাদের গুনাহের বোঝা ঈসার পক্ষে নেওয়া সম্ভব? এবং তিনি যদিও পারেন তবে কাদের গুনাহের বোঝা তিনি তুলে নেন?
আসুন ভিডিওটি দেখি এবং ভিডিওটি দেখার পর যদি আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকে তবে তা কমেন্টের মধ্যে দিয়ে আমাদের জানাতে পারেন।
4 days ago | [YT] | 8
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
🌿 জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না।
কষ্ট, অপেক্ষা, ব্যর্থতা কিংবা চোখের জল-সবকিছু তখন অর্থহীন মনে হয়।
🍃 কিন্তু আল্লাহ্ তাঁর প্রিয় মানুষদের জীবন উদ্দেশ্য ছাড়া পরিচালনা করেন না।
তিনি এমনভাবে কাজ করেন, যেখানে শেষ পর্যন্ত সবকিছুই মঙ্গলের দিকে নিয়ে যায়।
🌱 আজ যে দরজা বন্ধ হয়েছে, হয়তো আল্লাহ্ আরও ভালো একটি দরজা প্রস্তুত করছেন।
আজ যে কষ্ট তুমি অনুভব করছ, হয়তো সেটিই তোমাকে আরও শক্তিশালী করছে।
🌿 তাই হতাশ হয়ো না। আল্লাহ্ তোমার জীবন দেখছেন,
তোমার ভবিষ্যৎ জানেন, এবং নীরবে তোমার ভালোর জন্য কাজ করে যাচ্ছেন।
🍃 তাঁর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ্ কখনও তাঁর পরিকল্পনায় ভুল করেন না।
#prokashitosotto #truth #Scripture #Faith #Hope #TrustGod #Peace #InjilSharif
5 days ago | [YT] | 71
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
বিষয়: পবিত্র ইঞ্জিল শরীফের মূল বিষয়বস্তু কি?
আমরা সবাই-ই কমবেশী পবিত্র ইঞ্জিল শরীফের কথা শুনেছি। অনেকে আবার এই কথা বলেন যে, হ্যাঁ এটি আল্লাহ প্রদত্ত আমাদের জন্য একটি কিতাব। তবে দুঃখের বিষয় হল, যদি তাদের জিজ্ঞেস করা হয়, আপনি কি কখনো ইঞ্জিল শরীফ পড়েছেন, তারা বলে না। যদি ইঞ্জিল আল্লাহ প্রদত্ত হয়, এবং এতে আমাদের ঈমান আনতে বলা হয়, তবে কেন আমরা তা পড়ি না?
6 days ago | [YT] | 7
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
🌿 আজকের পৃথিবীতে অনেক মানুষ
মানুষের প্রশংসা পাওয়ার জন্য বাঁচে।
লোকেরা কী বলবে, কে আমাকে পছন্দ করবে—
এসব চিন্তাই তাদের নিয়ন্ত্রণ করে।
🍃 কিন্তু সত্যিকারের ঈমানের পথ আলাদা।
যে ব্যক্তি আল্লাহ্কে ভালোবাসে,
সে মানুষের মন জয়ের চেয়ে
আল্লাহ্র সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়।
🌱 সবসময় মানুষকে খুশি রাখা সম্ভব নয়।
মানুষ আজ প্রশংসা করবে,
কাল আবার সমালোচনা করবে।
কিন্তু আল্লাহ্ হৃদয় দেখেন
এবং সত্যকে মূল্য দেন।
🌿 তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত—
মানুষের সামনে ভালো দেখানো নয়,
বরং আল্লাহ্র সামনে বিশ্বস্ত থাকা।
🍃 যখন আমরা সত্য, ন্যায় ও ঈমানের পথে চলি,
তখন হয়তো সবাই আমাদের বুঝবে না।
তবুও আল্লাহ্র সন্তুষ্টিই সবচেয়ে বড় পুরস্কার।
🌿🍃🌱
#prokashitosotto #truth #Scripture #Faith #TrustGod #SpiritualLife #Peace #InjilSharif
1 week ago | [YT] | 85
View 3 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
বিষয়: কিতাবুল মোকাদ্দস বা বাইবেল এবং ইঞ্জিল শরীফ বা নতুন নিয়মের মধ্যে সম্পর্ক কি?
আমরা প্রায়শই লোকদের কাছ থেকে বাইবেল তথা কিতাবুল মোকাদ্দস এবং ইঞ্জিল শরীফ একই কিনা সেই সম্পর্কে প্রশ্ন এবং বিভিন্ন মন্তব্য পেয়ে থাকি। অনেকেই বুঝতে পারেন না যে, বাইবেল এবং ইঞ্জিল শরীফের মধ্যে কি কোন পার্থক্য আছে। আমাদের এই ভিডিওটির মধ্যে দিয়ে সংক্ষিপ্তাকারে এই বিষয়ে তুলে ধরা হল। ভিডিওটি দেখার পরেও যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তবে আমাদের কাছে কমেন্টের বা ইমেইলের মধ্যে দিয়ে লিখতে পারেন।
1 week ago | [YT] | 10
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
📖 সত্য ও ন্যায়ের পথ বুঝতে হলে শুধু জ্ঞান নয়, প্রয়োজন মাবুদের পথে চলার মন।
যখন একজন মানুষ আল্লাহ্র ইচ্ছামত জীবন যাপন করে, তখন তার হৃদয়ে ভালো ও মন্দ পার্থক্য করার জ্ঞান জন্ম নেয়। কিন্তু সত্য থেকে দূরে থাকা মানুষ অনেক সময় ন্যায়বিচারের গুরুত্ব বুঝতে পারে না।
☘️ আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেন সত্য, ন্যায় ও মাবুদের ইচ্ছা প্রাধান্য পায়। কারণ তাঁর পথই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে।
📩 আপনার চিন্তা ও অনুভূতি নিচে কমেন্টে শেয়ার করুন।
#prokashitosotto #truth #Scripture #Faith #Wisdom #Justice #SpiritualGrowth
1 week ago | [YT] | 78
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
📖 সফল ও রহমতপূর্ণ বিবাহিত জীবনের জন্য কিতাবীয় দিকনির্দেশনা!
প্রিয় বন্ধু, আসসালাম ওয়ালাইকুম!
আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন এবং একটি সুখী ও চমৎকার বিবাহিত জীবন পেতে চান, অথবা আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন এবং আপনার বৈবাহিক জীবনে উন্নতি দেখতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্যই।
⚡ আমাদের সমাজে বিবাহ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যা অনেক সময় বিবাহিত জীবনকে কঠিন করে তোলে। অধিক প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে পার্থক্যের কারণে অনেকেই হতাশ হয়ে পড়েন এবং সম্পর্ক ভেঙে যায়।
✨ কিন্তু সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি কোথায়? পাক-কিতাব আমাদের কী শিক্ষা দেয়?
এই ভিডিওতে আমরা ইঞ্জিল শরীফ থেকে কিতাবীয় নীতিমালার আলোকে সফল ও রহমতপূর্ণ বিবাহিত জীবনের মূল ভিত্তি আলোচনা করবো।
📖 পাঠ: ইফিষীয় ৫:২২-৩৩
💡 এই গুরুত্বপূর্ণ আলোচনা মিস করবেন না! ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।
📩 আপনার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করুন নিচে কমেন্টে
1 week ago | [YT] | 5
View 0 replies
Prokashito Sotto প্রকাশিত সত্য
🌿 পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়
অন্য মানুষের খারাপ ব্যবহার থেকে।
অবহেলা, রাগ, ঘৃণা ও অন্যায়—
এসব সম্পর্ককে ভেঙে দেয়।
🍃 কিন্তু আল্লাহ্ আমাদের একটি সুন্দর শিক্ষা দিয়েছেন—
আমরা যেমন ব্যবহার অন্যদের কাছ থেকে আশা করি,
তেমনি ব্যবহার আমাদেরও অন্যদের সাথে করা উচিত।
🌱 তুমি কি সম্মান পেতে চাও?
তাহলে অন্যকে সম্মান দাও।
তুমি কি ভালোবাসা চাও?
তাহলে অন্যকে ভালোবাসো।
তুমি কি ক্ষমা পেতে চাও?
তাহলে অন্যকেও ক্ষমা করতে শেখো।
🌿 এই ছোট শিক্ষাই মানুষের জীবন, পরিবার ও সমাজ বদলে দিতে পারে।
কারণ সত্যিকারের ঈমান শুধু কথায় নয়—
মানুষের প্রতি আচরণের মাধ্যমেও প্রকাশ পায়।
📩 আজ চেষ্টা করি,
আমাদের কথা ও ব্যবহার দিয়ে
মানুষের জীবনে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিতে।
#prokashitosotto #truth #Scripture #Love #Kindness #Faith #Peace #InjilSharif
1 week ago | [YT] | 62
View 0 replies
Load more