Beleth Bilash বিলেত বিলাস

Hello Everyone,
Welcome to Beleth Bilash! I’m Tanzina Farah, and with my husband, we cherish sharing our love for gardening, travel, and cooking.
Our channel is a haven of warmth, featuring delicious recipes, gardening tips, travel tales, and daily adventures.
Join us for 1-2 videos weekly, aiming to uplift and inspire. Subscribe to ‘Beleth Bilash বিলেত বিলাস’ and ring the 🔔 for updates.
Your comments mean the world to us. Thank you for your support as we embark on this journey together.
Our Business email address: biletbilash_youtube@yahoo.com


Beleth Bilash বিলেত বিলাস

গত মাস তিনেকের জার্নিটা খুব সুন্দর করে শেষ হল। এটি আমার জন‍্য এক নতুন অভিজ্ঞতা ছিল—রোলার কোস্টারে চড়ার মতো রোমাঞ্চকর😳। কখনও চ্যালেঞ্জ ; কখনও একটু ভয়, আবার সেই ভয়ের মধ্যেই ছিল আনন্দ ও শেখার সুযোগ। বাচ্চাদের সাথে প্রায় অনেক বছর পর কাজ করলাম, বিশেষ করে প্রায় দেড়শত টিনএজ বাচ্চা, বাচ্চাদের এই বয়সটা এমনিতেই খুবই আনস্টেবল তার ওপরে ওদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা! আবার আমাদের নতুন স্কুল, এই স্কুলও প্রথম GCSE পরীক্ষা সেন্টার হিসেবে এরেন্জ করছে তাই এই স্কুলের সবার জন‍্যও এই কটা দিন ছিলো বিশাল স্ট্রেসের, কারন একটু এদিক ওদিক হলেই এই পরীক্ষা সেন্টার বাতিল হয়ে যাবে😱!
প্রথম প্রথম অনেক বাচ্চা ভয়ে স্ট্রেসে হঠাৎ অসুস্থ হয়ে যেতো, আবার কেউ কেউ অতিরিক্ত রিলাক্স! তাদেরকে প্রম্ট করে লেখানো… সব মিলিয়ে আমাদের পুরো টিম মেম্বারদের সবার মনে হয়েছে রোলার কেসটারে ছিলাম, কখনো বিশাল উচ্চতায় পরক্ষনেই কেউ মনে হয় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে, আবার হঠাৎ উল্টা হয়ে বাদুর ঝোলা ঝুলতেছি কিন্তু মুখে হাসি বলবৎ সবসময় রাখতে হচ্ছে 😂.. তাই এই দশ সপ্তাহ যেন চোখের পলকে শেষ হয়ে গেল। এমন একটি চমৎকার টিম সঙ্গে এই কঠিন যাত্রাটা পার করেছি তাই সবাই মিলে একটা সেলিব্রেশনতো করা লাগেই! শেষ পরীক্ষাটা সবাই মিলে শেষ করে আবেগে অশ্রুসিক্ত হয়ে বাচ্চাদের বিদায় জানাই সবাই। তারপর সবশেষে ছোটখাটো পার্টি আয়োজন করেন আমাদের এক্জাম অফিসার, সবচেয়ে আনন্দের বিষয় হল মা-মেয়ে একই সাথে কলিগ হবার সুযোগ পাওয়াটা💕 তিতীর্ষা খুব অল্প সময়ের নোটিশে কেক বেক এবং ডেকোরেশন করে, আর সবচেয়ে সারপ্রাইজ হয় সবাই তিতি যেভাবে ফন্ডেন্ট দিয়ে স্কুল লোগোটা বানিয়েছিলো! এতো মজার হয়েছিলো কেকটা মাশা আল্লাহ! আমি আমার একটা প্রিয় ডিশ আলুর চপ করি আর সাথে চিকেন সেন্ডুইচ, আর সবাই কিছুনা কিছু নিয়ে আসে পার্টির জন্য। সব মিলিয়ে শেষটা খুব সুন্দর ভাবে সম্পন্ন করলাম সবাই মিলে।

এই কয়দিন আমার মেসেনজারে বা সোশ্যাল মিডিয়ায় সবার সাথে যোগাযোগ রক্ষা সেভাবে সম্ভব ছিলো না, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবার অপেক্ষায় আছেন আশা করি একটু একটু করে উত্তর দিতে পারবো এখন ইনশাআল্লাহ । সামনে আমার জন‍্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে, সবার কাছে দোয়া কামনা করি । আন্তরিক ধন্যবাদ সবাইকে ।

1 week ago | [YT] | 28

Beleth Bilash বিলেত বিলাস

আজকের পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যারা কষ্ট করে এসে হতাশ হয়ে ফিরে গিয়েছেন, সবার কাছে ক্ষমাপ্রার্থী।

প্রোগ্রাম শুরুর আগেই ভেন্যুর বাইরে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষের ভিড় হয়ে যায় যার কারণে পুরো এলাকায় তীব্র জ্যামের সৃষ্টি হয়। একপর্যায়ে আশেপাশের দোকানদাররা পুলিশকে কল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের বাধ্য হয়ে সবকিছু বন্ধ করতে হয়েছে। ( আগতদের কেউ কেউ অধৈয‍্য না হয়ে একটু সহযোগিতা করলে হয়তো পরিস্থিতিটা আরও ভালো হতে পারতো)
উদ্ভূত পরিস্থিতির কারণে একটি পোস্ট দিয়ে জানানোর মত সুযোগ পাইনি বলে দুঃখিত।
এই ঘটনার পর তানজিনা অসুস্থ হয়ে পড়েছে এবং আমরা মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। গত তিন মাসের পরিশ্রমের পর এমন পরিস্থিতি সত্যিই কষ্টদায়ক।

ভীড় সামলাতে, আমাদের পাশে দাঁড়াতে এবং তানজিনার সেবা-শুশ্রূষায় যারা আন্তরিকভাবে সাহায্য করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ SWT আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। পুরো বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।
আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🙏🤲🏻

আজকের একমাত্র একটি স্মৃতি এই ছবিটা 🥺

#fypシ #vegetablegarden #gardeninspiration #bangladeshiinuk

1 month ago | [YT] | 24

Beleth Bilash বিলেত বিলাস

🌙 ঈদ মোবারক 🌙
বিলেতে আগামী ২৭ মে পবিত্র ঈদ উল আযহার দিন ঘোষণা হয়েছে। বিলেত বিলাস পরিবারের সকল বড়-ছোট শুভানুধ্যায়ী, ফলোয়ার ও প্রিয়জনদের জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে দেশে পৌঁছানোর তৌফিক দান করুন, পরিবার-পরিজনের সাথে আনন্দে ঈদ উদযাপন করার সুযোগ দিন এবং আবার সুস্থ, নিরাপদ ও সাবধানতার সহিত নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার তৌফিক দিন।

আর এই হলো আমাদের ওস্তাদ 😄
তার সব ইকুইপমেন্ট আর যন্ত্রপাতি নিয়ে গরু কোরবানির জন্য একদম রেডি হয়ে গেছে! এবার ওস্তাদ এই যন্ত্রপাতি দিয়ে কী তেলেছমাতি খেলা দেখাবে, সেটা দেখার জন্য আমরাও অধীর আগ্রহে বসে আছি 😄

1 month ago | [YT] | 58

Beleth Bilash বিলেত বিলাস

UK তে আমাদের বাগানে এখন চলছে বিভিন্ন সবজি ও মরিচের চারা তৈরি, planting preparation, garden setup আর summer gardening এর ব্যস্ততা। অনেক দিন পর একটা ভিডিও দিলাম দেখলে আমাদের বর্তমান অবস্থা জানতে পারবেন! https://youtu.be/ltWIoo66kOk

1 month ago | [YT] | 2

Beleth Bilash বিলেত বিলাস

সময় থাকতে সতর্কতা অবলম্বন করুন 💚

1 month ago | [YT] | 0

Beleth Bilash বিলেত বিলাস

ইউকের মত বিরূপ আবহাওয়ার দেশেও সঠিক নিয়ম মানলে টবেও এমন ভাবে বেগুন ফলানো সম্ভব
https://youtu.be/x_m-W4Llmx4?si=iS9Wx...

2 months ago | [YT] | 2

Beleth Bilash বিলেত বিলাস

ঈদের দিন কে কে পুরাণ ঢাকার ধবধবে পরিষ্কার হাজীর বিরিয়ানি রান্না করার প্লান করছেন? এই ভিডিওটা দেখুন সবকিছু বিস্তারিত তথ্য সহকারে রেসিপি দেওয়া আছে https://youtu.be/v1xL_0RVdrA

3 months ago | [YT] | 9

Beleth Bilash বিলেত বিলাস

রমজানে মজার ইফতার! এক ভিডিওতে ৩ চমকঃ বাদামের শরবত, গাজরের জুস ও ইউকে-তে পেয়ারা ফলন https://youtu.be/lBSGfw6Iv-k

3 months ago | [YT] | 8

Beleth Bilash বিলেত বিলাস

ইফতারে ছোলা ভুনা স্বাদ লাগছে না? তাহলে বগুড়ার রেসিপি দেখুন https://youtu.be/WKIb8n1_6cg

3 months ago | [YT] | 11

Beleth Bilash বিলেত বিলাস

অনেক দিন পর ভিডিও দিলাম, কারা কারা আমাদেরকে ভুলে গেছেন ?
https://youtu.be/6WYf3CiH4-Q

4 months ago | [YT] | 14